৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৬ পূর্বাহ্ণ, মার্চ ১৬, ২০২৩
সিলেটের দুই উপজেলার ৮টি ইউনিয়নে আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে নির্বাচন কমিশন, প্রশাসন, প্রার্থী ও ভোটার-সবার প্রস্তুতি সম্পন্ন। এখন অপেক্ষা কেবল সময়ের।
এরমধ্যে সিলেট সদর উপজেলার ৩টি ও ফেঞ্চুগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
সিলেট সদরের তিন ইউনিয়ন হচ্ছে খাদিমনগর, খাদিমপাড়া ও টুকেরবাজার। আর ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেঞ্চুগঞ্জ সদর, মাইজগাঁও, ঘিলাছড়া, উত্তর কুশিয়ারা ও উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন।
তবে শেষ মুহুর্তে এসে সিলেট সদরের খাদিমনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। উচ্চ আদালতের নির্দেশে এই স্থগিতাদেশ। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রার্থীতা সংক্রান্ত জটিলতায় উচ্চ আদালতে রিটের প্রেক্ষিতে এই স্থগিতাদেশ। তবে এ ওয়ার্ডে চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ভোটগ্রহণ হবে।
খাদিমনগর খাদিমপাড়া ও টুকেরবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ও ভোটারদের সঙ্গে আলাপকালে জানা গেছে, তিন ইউনিয়নের বিভিন্ন পদের প্রার্থী ও তাদের কর্মী সমর্থকদের মধ্যে নির্বাচন নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। তারা প্রস্তুতি নিয়ে রেখেছেন। যথাসময়ে ভোটকেন্দ্রে উপস্থিত হবেন।
সিলেট সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন জানিয়েছেন, এ উপজেলার তিন ইউনিয়নে মোট ১৩জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে খাদিমনগরে ২জন, খাদিমপাড়ায় ৮ জন ও টুকেরবাজার ইউনিয়নে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ফরহাদ জানান, তাদের প্রস্তুতি সম্পন্ন, যথাসময়ে ভোটগ্রহণ শুরু হবে।
ফেঞ্চুগঞ্জ উপজেলায়ও প্রার্থী, ভোটার এবং কর্মকর্তারা তাদের প্রস্তুতি সম্পন্ন করেছেন। প্রার্থীরা তাদের আনুষ্ঠানিক প্রচারণা শেষ করলেও দুটি উপজেলা থেকেই খবর পাওয়া গেছে, শেষ মহুর্তে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ভোট চাওয়া হচ্ছে।
নির্বাচনকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে যাবতীয় প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। সিলেট জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, প্রতিটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও কর্মকর্তারা বৃহস্পতিবার ভোরের মধ্যেই পৌঁছে যাবেন। দূরের ইউনিয়নগুলোতে কিছু কিছু সরঞ্জাম ও কর্মকর্তারা ইতিমধ্যেই পৌঁছে গেছেন।
এছাড়াও পুলিশ প্রশাসনও ইতিমধ্যে তাদের দায়িত্ব পালন শুরু করেছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D