দলীয় নেতাকর্মীদের নামে মামলা দায়েরে স্বেচ্ছাসেবক দলের নিন্দা

প্রকাশিত: ১০:৪২ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২৩

দলীয় নেতাকর্মীদের নামে মামলা দায়েরে স্বেচ্ছাসেবক দলের নিন্দা

সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য মাজহারুল ইসলাম ডালিম চেয়ারম্যান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর মিয়া, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম (সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক), জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন রাজীব সহ ২৭ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০০/১৫০ জন নেতাকর্মীকে অভিযুক্ত করে শাহপরান থানায় মামলা দায়ের করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি করেছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১৪ মার্চ) এক বিবৃতিতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, সদস্য সচিব শাকিল মুর্শেদ ক্ষোভ প্রকাশ করে বলেন মামলা, হামলা, গ্রেফতার ও নির্যাতন করে নিশিরাতের সরকার ভীতি সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন মামলা দিয়ে ভয় দেখিয়ে শেষ রক্ষা হবেনা। বিবৃতিতে অবিলম্বে শাহপরান থানায় দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান নেতৃবৃন্দ।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট