৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২৩
সিলেটের ওসমানীনগরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্রী ও ব্যাটারীচালিত রিকশা উল্টে এর চালক নিহত হয়েছেন।
জানা যায়, রোববার (১২ মার্চ) বিকাল সাড়ে ৪টায় মৌলভীবাজার হতে ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার আসার পথে গোয়ালাবাজার সরকারি মহিলা কলেজের সামনে অজ্ঞাত লোকাল বাস থেকে নামতে গিয়ে পা পিছলে পূর্ণিমা দাস বন্যা (২০) গুরুতর আহত হন।
আহত অবস্থায় চিকিৎসার জন্য তাকে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টায় তার মৃত্যু হয়।
নিহত পুর্ণিমা দাস বন্যা ওসমানীনগর উপজেলার দত্তগ্রামের বাচ্চু দাসের মেয়ে এবং মৌলভীবাজার নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর হাইওয়ে থানার ওসি পরিমল দেব বলেন, লোকাল বাস থেকে নামতে গিয়ে মেয়েটি দুর্ঘটনার শিকার হয়েছে বলে জেনেছি।
নিহতের লাশ ময়না তদন্ত শেষে সোমবার তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযুক্ত বাসটি চিহ্নিত করার চেষ্টা চলছে।
এদিকে একইদিন সন্ধ্যায় ওসমানীনগর উপজেলার মোতিয়ারগাঁও কলারাই গ্রামীণ সড়কে ব্যাটারীচালিত রিকশা উল্টে এর চালক নিহত হয়েছেন।
নিহতের নাম ইউসুফ আলী (৩০)। তিনি মোতিয়ার গাঁও গ্রামের নুরুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা ৭টার দিকে রিকশাচালক ইউসুফ আলী যাত্রী নিয়ে মোতিয়ারগাঁওয়ে যান। যাত্রী নামিয়ে ঘুরানোর সময় রিকশা উল্টে সড়কের পাশে ধানী জমিতে পড়ে মারাত্মক আহত হন। তাকে উদ্ধার করে তাৎক্ষণিক স্থানীয় চিকিৎসালয়ে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দূর্ঘটনায় ইউসুফ আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের সদস্য শাহিন মিয়া।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D