৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৮ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২৩
রাজধানী ঢাকার তুরাগ থেকে ডাচ্-বাংলা ব্যাংকের ছিনতাই হওয়া আরো ২ কোটি ৫৩ লাখ ৯৯ হাজার টাকা সিলেট থেকে উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট ৬ কোটি ৪৩ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা উদ্ধার হলো। এ ঘটনায় ঢাকা, সিলেট ও সুনামগঞ্জে অভিযান চালিয়ে ইতোমধ্যে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
১১ মার্চ শনিবার সিলেটে বিশেষ অভিযান চালিয়ে আসামি গ্রেফতারের পাশাপাশি আড়াই কোটি টাকা উদ্ধার করা হয়।
রোববার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে তিনি জানান, ডাকাত দলের সদস্যরা দীর্ঘদিন ধরেই মানিপ্লান্ট লিমিটেডের টাকা বহনকারী গাড়িগুলো অনুসরণ করছিল। ঘটনার দিন পূর্বপরিকল্পনা অনুযায়ী একটি হাইস গাড়ির চালককে সিলেট যাওয়ার কথা বলে কুর্মিটোলা এলাকায় ডেকে আনে। পরে পেছনের সিট ঠিক করার কথা বলে হাত-পা বেঁধে গাড়ি নিয়ে মিরপুর ডিএইচএসে যায়। সেখান থেকে ওই টাকার গাড়ি অনুসরণ করতে থাকে ডাকাত দলের সদস্যরা। সুবিধাজনক স্থানে গিয়ে ডাকাত দলের সদস্যরা টাকা বহন করা গাড়িকে ধাক্কা দেয়। পরে কথা-কাটাকাটির একপর্যায়ে গাড়ির নিয়ন্ত্রণ নিয়ে গাড়ি নিয়ে ৩০০ ফিটের দিকে চলে যায়। সেখানে গিয়ে ডাকাত দলের সদস্যরা দুটি চালের বস্তা ও কয়েকটি বাজারের ব্যাগে করে টাকা নিয়ে পালিয়ে যায়।
সংবাদ সম্মেলনে মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, মানিপ্ল্যান্ট লিমিটেডের টাকা বহনের ক্ষেত্রে কোনো অস্ত্রধারী নিরাপত্তাকর্মী ছিল না। তারা দীর্ঘদিন ধরে এ কাজ করে এলেও কখনো পুলিশকে জানায়নি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D