৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২৩
সিলেট নগরীর কাজীটুলা থেকে ভুয়া ডাক্তার মো: সাইফুল আলম নামের এক যুবককে কারাদণ্ড ও জরিমানা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১২ মার্চ) বিকেলে কাজীটুলা এলাকার স্ট্যাডার্ড ডেন্টাল কেয়ার এন্ড ক্যাপ সেন্টারে জেলা প্রশাসন ও র্যাব ৯ যৌথ অভিযান চালিয়ে ভুয়া ডাক্তারকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসন ও র্যাব সূত্রে জানা যায়, ডা: আশরাফুজ্জান ও ডা: মো: সাদ্দাম হোসেনের প্যাড ও সাইন বোর্ড ব্যবহার করে দীর্ঘ দিন থেকে কাজীটুলা এলাকায় স্ট্যান্ডার্ড ডেন্টাল কেয়ার এন্ড ক্যাপ সেন্টারে ভুয়া ডাক্তার হয়ে সাধারন মানুষের সাথে প্রতারণা করে আসছে মো: সাইফুল আলম। রোববার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভুয়া ডাক্তারকে গ্রেফতার করা হয়।
সিলেট জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
তাঁকে সহযোগিতা করেন র্যাব-৯ এর মেজর মাহফুজুর রহমান ও সহকারী পুলিশ সুপার আফসান আলমসহ র্যাবের একটি দল।
সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেড ও সিনিয়র সহকারী কমিশনার শাহিনা আক্তার বলেন, ডা: আশরাফুজ্জান ও ডা: মো: সাদ্দাম হোসেনের প্যাড ব্যবহার করে মো: সাইফুল আলম দীর্ঘ দিন ধরে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিলেন। আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালাই। এ সময় তার ডাক্তারি সনদ ও কাগজ পত্র, কোনো প্রমাণ না পাওয়ায় তাকে ১ মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D