৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২৩
এগার বছরের এক শিশুকে দুই যুবক মিলে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। এর পর থেকে শিশুটির পরিবার গরিব ও অসহায় থাকায় স্থানীয় মাতব্বরা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে এবং ভিকটিমের অসহায় পরিবারকে আইনী সহায়তা না নিতে বাধা প্রদান করে। খবর পেয়ে পুলিশ এসে শিশুটিকে হাসপাতালে পাঠিয়েছে।
এমন ঘটনা ঘটেছে গত শুক্রবার (১০ মার্চ) দিবাগত-রাতে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের সীমান্তবর্তী বাঁশতলা (কলোনি) গ্রামে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় শিশুটি রাস্তায় বের হলে একই গ্রামের আবুল কালামের পুত্র সজিব (২২) ও আব্দুল জলিলের পুত্র শরিফ (২০) দুইজন মিলে শিশুটির মুখ চেপে ধরে হকনগর শহিদমিনার রেস্ট হাউজের পেছনে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে নির্যাতিত শিশুটিকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করে তার পরিবার। ওইদিন রাত থেকে স্থানীয় মাতব্বররা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে এবং ভিকটিমের অসহায় পরিবারকে আইনী সহায়তা না নিতে বাধা প্রদান করে। ধর্ষিতার ভিডিও বক্তব্য প্রকাশ এবং ঘটনা জানাজানি হয়ে গেলে খবর পেয়ে দোয়ারাবাজার থানার পুলিশ ১২ মার্চ রোববার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করে ভিকটিমকে ওইদিনই সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
স্থানীয় ইউপি সদস্য আল আমিন জানান, ধর্ষণের বিষয়টি শুনে আমি ভিকটিমের পরিবারকে আইনী আশ্রয় নেওয়ার কথা বললে তারা অপরাগতা প্রকাশ করেন। পরে শুনেছি রোববার বিকেলে পুলিশ এসে শিশুটিকে হাসপাতালে পাঠিয়েছে।
দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর বলেন, রোববার ঘটনাস্থলে গিয়ে ভিকটিমকে পুলিশ হেফাজতে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতরা পলাতক রয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D