এইচএসসির ফল পুনঃনিরীক্ষণ, সিলেটে ফেল থেকে পাস ২৩ শিক্ষার্থী

প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২৩

এইচএসসির ফল পুনঃনিরীক্ষণ, সিলেটে ফেল থেকে পাস ২৩ শিক্ষার্থী

এইচএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে সিলেট বোর্ডে ৫১ জনের ফলাফল পরিবর্তন হয়েছে। এরমধ্যে ফেল থেকে পাস করেছেন ২৩ জন। আর নতুন জিপিএ-৫ পেয়েছেন ১৩ জন পরীক্ষার্থী। বাকী ১৫ জনের গ্রেড পরিবর্তন হলেও পরিবর্তিত ফলাফলে কোনো শিক্ষার্থী ফেল থেকে জিপিএ-৫ পায়নি।

শুক্রবার (১০ মার্চ) এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

জানা গেছে, গত ৮ ফেব্রুয়ারি ২০২২ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ পরীক্ষায় মোট ১০ লাখ ১১ হাজার ৯৮৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছিলেন। পাসের হার ছিলো ৮৫ দশমিক ৯৫ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন। মোট ১১ লাখ ৭৬ হাজার ২৮২ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

গত ৮ ফেব্রুয়ারি প্রকাশিত ফল অনুযায়ী, এইচএসসি পরীক্ষায় সিলেট বোর্ডের ৪ হাজার ৮৭১ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন। এ বছর বোর্ডের ৮১ দশমিক ৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছিলেন।

সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুন চন্দ্র পাল বলেন, ২০২২ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষায় ৫১ জনের ফলাফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে নতুন করে ১৩ জন জিপিএ ৫ পেলেও ফেল থেকে কেউ জিপিএ ৫ পায়নি।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট