সিলেটে তিনটি চোরাই মোটরসাইকেলসহ আটক ৩

প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২৩

সিলেটে তিনটি চোরাই মোটরসাইকেলসহ আটক ৩

সিলেটের জৈন্তাপুরে তিনটি চোরাই মোটরসাইকেলসহ ৩জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯।

গত মঙ্গলবার (৭ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুরের দরবস্থ বাজারে অভিযান চালিয়ে তাদের এই তিনজনকে আটক ও মোটরসাইকেল তিনটি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৯ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আটককৃতরা হলেন, জাকির হোসেন (২১), জাহেদ হোসেন (১৯) ও আবুল কালাম (২০)।

র‍্যাব জানায়, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাদের ও জব্দকৃত আলামত জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট