ভূমিকম্প আতঙ্কে সুনামগঞ্জে বৃদ্ধের মৃত্যু, সিলেটে আহত ৩

প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০১৭

Manual8 Ad Code

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এ কম্পনরে মাত্রা ছিল ৫ দশমিক ৫। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হলেও সুনামগঞ্জে ভূমিকম্প আতঙ্কে হিরণ মিয়া (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু এবং সিলিটে একজন ছাত্রসহ তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

Manual8 Ad Code

হিরণ মিয়া জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের আমাসপুর গ্রামের বাসিন্দা। এছাড়া দেশের বিভিন্ন স্থানে বাড়ি-ঘর ও বহুতল ভবনে ফাটলের খবর পাওয়া গেছে।

স্থানীয়রা জানান, বিকেলে হিরণ মিয়া নিজ ঘরে ঘুমাচ্ছিলেন। হঠাৎ ভূমিকম্প হওয়ায় ঘর থেকে দ্রুত বের হতে গিয়ে তিনি দেওয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান।

Manual4 Ad Code

পরে পরিবারের সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মুধুসূদন ধর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, সিলেটে ভূমিকম্পে তিনজন আহত হয়েছে। ভূমিকম্পের সময় আতঙ্কে বের হতে গিয়ে তারা আহত হন।

আহতরা হলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইফতেখার আহমদ রবিন (২২)। অপর দুইজন হলেন, নগরীর বন্দরবাজার এলাকার হোটেল শ্রমিক সাব্বির আহমদ ও আরিফ আহমদ।

ভূমিকম্পের সময় রবিন ক্লাসে ছিলেন। আতঙ্কিত হয়ে জানালা দিয়ে বের হতে গিয়ে তিনি আহত হন। তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual2 Ad Code

হোটেল শ্রমিক সাব্বির ও আরিফ ভূমিকম্পের সময় হোটেল থেকে বের হতে গিয়ে পড়ে আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual8 Ad Code