কমলগঞ্জে অবৈধ বালুসহ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২২

কমলগঞ্জে অবৈধ বালুসহ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

মৌলভীবাজারের কমলগঞ্জে অবৈধ বালু পাচারের দায়ে ফজর মিয়া নামে এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ও বালুভর্তি ট্রাক জব্দ করা হয়েছে। গত শনিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর সড়ক থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদন্ড প্রদান করেন।

জানা যায়, উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর সড়কে ইজারা বহির্ভূত পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে বালু পাচারকালে প্রায় ১৫০ ঘনফুট বালুসহ একটি ট্রাক আটক করা হয়। এ সময় বালু পাচারের অভিযোগে ফজর মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।

কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার অভিযানের সত্যতা নিশ্চিত করেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট