১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৩ পূর্বাহ্ণ, নভেম্বর ২৬, ২০২২
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের আসামপাড়া ও রেমা চা-বাগানে যাতায়াত পথের পূর্বে ইছালিয়া ছড়ার ব্রিজ সংলগ্ন সড়কটি ভেঙ্গে মরণফাঁদে পরিণত হয়েছে। যে কোনো সময় ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনা। দীর্ঘদিন ধরে ব্রিজ সংলগ্ন সড়কটির বেহাল অবস্থার সৃষ্টি হলেও সংস্কার না করায় যান ও জনসাধারণের চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
এরপরও ব্যস্ততম এই সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করছে যান ও জনসাধারণ, ফলে যে কোনো সময় ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা।
সরেজমিনে দেখা যায়, উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের জারুলিয়া-আসামপাড়া সড়কের মধ্যবর্তী ইছালিয়া ছড়ার ব্রিজ সংলগ্ন সড়কটির এক প্রান্তের মাটি ও ঢালাইকৃত পিচ উঠে ভেঙ্গে মরণফাঁদে পরিণত হয়েছে। যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। যা এক কথায় মরণফাঁদ।
জানা যায়, উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোর মধ্যে গাজীপুর ইউনিয়নের ইছালিয়া ছড়ার ব্রিজ সংলগ্ন সড়কটি অন্যতম। কারণ স্কুল, কলেজ, মাদরাসা ছাত্র/ছাত্রী ও হাঠ-বাজারে জনসাধারণের যাওয়া-আসার একমাত্র মাধ্যম গুরুত্বপূর্ণ এ সড়কটি। এছাড়াও ইউনিয়নবাসীর যাতায়াতও এ সড়ক দিয়ে হয়।
শুধু তাই নয়, স্কুল-কলেজ ও মাদরাসার ছাত্র/ছাত্রীরা চলাচলের সময়, তাদের শরীরে এবং চোখে পরে বালুর গাড়ী থেকে বাতাসে উড়ে আসা বালুর কণাগুলো এবং ধুলা জমে থাকায় পথ চলতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে ছাত্র/ছাত্রী ও পথচারীদের। ব্যস্ততম এই সড়ক পথ দিয়ে প্রতিদিন চলাচল করছে বিভিন্ন প্রকারের শত-শত যানবাহন।
স্থানীয়রা বলছেন, ব্রিজ নিকটবর্তী স্থান হতে ট্রাক্টর দিয়ে ইটভাটার জন্য মাটি, বালু উঠিয়ে চলাচল করার কারণে সড়কের এক পাশ ভেঙে গর্তের সৃষ্টি হয়েছে। ধুলা জমে থাকায় পথ চলতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে পথচারীদের।
বালু কেখোরা অবৈধভাবে বালু লোডের ফলে সড়কটির এক সাইট ভেঙ্গে যাওয়ায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। দীর্ঘদিন ধরে সড়কটির এ অবস্থার সৃষ্টি হলেও কোন ধরনের সংস্কারের পদক্ষেপ না নেওয়ায়, এই সড়ক দিয়ে চলাচলকারী মানুষেরা ক্ষুব্ধ হয়ে উঠছেন। জন-দুর্ভোগ লাঘবে কোনো ধরনের উদ্যোগ না নেওয়ায় এলাকাবাসী ও জনসাধারণও ক্ষোভ প্রকাশ করেন। এবং তারা বলেন, যে কোনো মুহূর্তে এ স্থানে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় আরও কয়েকজন জানান, প্রভাবশালী স্থানীয় লোকজনের মাধ্যমে ক্ষমতার জোরে অবৈধভাবে বালু উত্তোলন চলছে, বালুর গাড়ীতে লোড করে যাতায়াতের ফলে এ সড়কটি ভেঙ্গে পড়ে। এখনো পর্যন্ত গুরুত্বপূর্ণ এ সড়কটি সংস্কারে সংশ্লিষ্টরা কোনো উদ্যোগ না নেওয়ার ফলে ইউনিয়নবাসীর দুর্ভোগ চরমে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D