১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২২
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বেসরকারী বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সিলেট বিভাগের সকল বেসরকারী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি গঠনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় গুলোতে নেতৃত্ব প্রত্যাশীদের এবং সিলেট বিভাগের বিশ্ববিদ্যালয়গুলো থেকে বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের কমিটিতে পদ-প্রত্যাশীদের জীবন বৃতান্ত সংগ্রহের দায়িত্ব পেয়েছেন বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আকিরুল ইসলাম চৌধুরী জিসান এবং বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আলেক হোসেইন।
আকিরুল ইসলাম চৌধুরী জিসান জানান, জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান চলমাম গণতান্ত্রিক আন্দোলনের পাশাপাশি ছাত্রদলকে সুসংগঠিত করার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন, তারই ধারাবাহিকতায় বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় কমিটি সিলেট বিভাগকে সুসংগঠিত করার লক্ষ্যে আমাদেরকে দায়িত্ব প্রদান করেছেন। আমরা সিলেট বিভাগের প্রতিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মতবিনিময় সভা করে এবং যাচাই বাচাইয়ের মাধ্যমে ছাত্রদলের রিপোর্ট তৈরি করে নির্দিষ্ট সময়ের মধ্যে বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় কমিটির নিকট জমা দিবো ইনশাআল্লাহ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D