১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২২
বিএনপির গণসমাবেশকে সামনে রেখে সিলেট ও হবিগঞ্জে ৬টি মামলায় প্রায় এক হাজার ২০০ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে বলে দাবি করেছে বিএনপি। আর গ্রেফতার করা হয়েছে ১৪ নেতা-কর্মীকে।
রোববার (১৯ নভেম্বর) দুপুরে নগরীর দরগাগেইট এলাকার একটি রেস্তোরাঁ মিলনায়তনে সাংবাদিকদের নিয়ে গণসমাবেশ পরবর্তী এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী এ তথ্য জানান।
এর আগে শনিবার নগরের চৌহাট্টা এলাকার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হয়। দলের স্থায়ী কমিটির সদস্য ও সিলেট বিভাগীয় গণসমাবেশ বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়কারী ড. আব্দুল মঈন খান মতবিনিময়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মতবিনিময় সভায় জানানো হয়, গণসমাবেশকে সামনে রেখে দলের নেতা-কর্মীদের হামলা-মামলায় জড়ানো হয়েছে। বিএনপির ‘নিখোঁজ’ সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর স্ত্রী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তাহসীনা রুশদীর গাড়ি ভাঙচুর করা হয়। নেতা-কর্মীদের বাসায় পুলিশ গিয়ে তল্লাশির পাশাপাশি হয়রানি করেছে। বিচ্ছিন্ন এসব বাধাবিপত্তির ঘটনা বাদে গণসমাবেশ শান্তিপূর্ণ ও সফলভাবে শেষ হয়েছে।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. আবদুল মঈন খান আরও বলেন, সিলেটে বিএনপির গণসমাবেশ সার্বিকভাবে সফল হয়েছে। কিন্তু এর পেছনে হাজারো মানুষের কষ্ট এবং শ্রম লুকিয়ে আছে। ভয় ও শঙ্কা নিয়ে ধর্মঘটের বাধা ডিঙিয়ে মানুষ মাইলের পর মাইল পথ পায়ে হেঁটে এসেছেন। অনেকে নৌকায় করে এসেছেন। বিএনপির আন্দোলন সফলে দলের নেতা-কর্মীদের পাশাপাশি কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের অনেক ত্যাগ আছে।
জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন-দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি।
মতবিনিময় সভায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী, মহানগর বিএনপির সবেক সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপি নেতা এডভোকেট আশিক উদ্দিন, মামুনুর রশিদ মামুন, মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক ফরহাদ চৌধুরী শামীম, রেজাউল হাসান কয়েস লোদী, এডভোকেট হাবিবুর রহমান, সৈয়দ মিছবাহ উদ্দিন, ইমদাদ হোসেন চৌধুরী, সৈয়দ মঈন উদ্দিন সুহেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলা বিএনপি নেতা এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, সিদ্দিকুর রহমান পাপলু, ইস্তিয়াক সিদ্দিকী, তাজরুল ইসলাম তাজুল, এডভোকেট আবু তাহের, কোহিনূর আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, সদস্য সচিব আফসর খাঁন এবং সিলেটের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D