১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২২
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ৫৮তম জন্মদিন উপলক্ষে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল করেছে সিলেট জেলা বিএনপি।
রোববার বাদ আছর হযরত শাহজালাল (র.) এর মাজার প্রাঙ্গনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষনা দিয়ে সম্মূখ সমরে যুদ্ধ করে লাল সবুজের পতাকা ও ভূখণ্ড উপহার দিয়েছিলেন। তাঁর সুযোগ্য সন্তান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে চলমান আন্দোলনের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার হবে ইনশাআল্লাহ।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, দেশনায়ক তারেক রহমানের জনপ্রিয়তায় ইশ্বান্বিত হয়ে সরকার বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে। ইনশাআল্লাহ অতি শীঘ্রই তিনি দেশে ফিরে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিবেন। সাধারণ মানুষ তাঁর স্বদেশ প্রত্যাবর্তনের অপেক্ষায় আছে।
এসময় আরো উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপি নেতা মাহবুবুর রব চৌধুরী ফয়সল, এডভোকেট হাসান পাটোয়ারী রিপন, তাজরুল ইসলাম তাজুল, শামিম আহমদ, আবুল কাশেম, এডভোকেট আল আসলাম মুমিন, দিদার ইবনে তাহের লস্কর, মাহবুব আলম, আহাদ চৌধুরী শামিম, আক্তার হোসেন রাজু এডভোকেট মোবারক হোসেন শাহিন আলম জয়, মুজিবুর রহমান শিমুল প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D