১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৫ পূর্বাহ্ণ, নভেম্বর ১৬, ২০২২
পুলিশের নিষেধাজ্ঞা সত্ত্বেও সিলেটে দু’দিনের ইজতেমায় অনঢ় উদ্যোক্তা সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে হেফাজতে ইসলাম। আগামী ১৭ ও ১৮ নভেম্বর দক্ষিণ সুরমার পারাইরচকে এই ইজতেমা অনুষ্ঠানের কথা।
তবে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে ইজতেমার তারিখ ১৯ নভেম্বরের পর পূণঃনির্ধারণের নির্দেশ দেয়া হয়েছিল।
কারণ, ওই দিন সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদরাসা মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির সিলেট বিভাগীয় মহাসমাবেশ। এই সমাবেশকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় পুলিশ তারিখ পেছানোর নির্দেশ দিয়েছিল।
তবে পুলিশের এ নির্দেশার পর পরই ইজতেমার আয়োজনস্থলে থাকা ‘আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ’র আমির মুফতি মাওলানা মুহাম্মদ রশিদুর রহমান ফারুক বর্ণভীসহ সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। এসময় ইজতেমা নির্ধারিত তারিখ অনুযায়ী বাস্তবায়ন করার দৃঢ় ঘোষণা দেন তারা। এমতাবস্থায় সিলেটে ‘আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ’র ইজতেমা নিয়ে অনিশ্চিয়তা দেখা দিয়েছে।
তবে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দুহা পিপিএম ইজতেমাস্থল থেকে বলেন- এই মুহুর্তে এ বিষয়ে চূড়ান্ত কিছু জানানো সম্ভব নয়। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে বৈঠক করে সিদ্ধান্ত নিচ্ছেন।
এর আগে রাত সাড়ে ৮টার দিকে অতিরিক্ত উপ-কমিশনার সুদ্বীপ দাস জানান- আমাদের কাছে খবর রয়েছে, ইজতেমা ঘিরে কোনো কুচক্রি মহল অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে। তাই কমিশনার স্যারের নির্দেশনায় আমরা ইজতেমা কর্তৃপক্ষকে ১৯ নভেম্বরের পরে আয়োজনের নির্দেশ দিয়েছি।
উল্লেখ্য, গত ১২ নভেম্বর সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে ‘আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ’র পক্ষ বলা হয়- ধর্মীয় ও অরাজনৈতিক এ সংগঠনের ৭৭ বছর পূর্তি উপলক্ষে সিলেটে দুই দিনব্যাপী ইজতেমার আয়োজন করা হচ্ছে। দক্ষিণ সুরমার পারাইরচকস্থ সিলেট কেন্দ্রীয় ট্রাক টার্মিনালে ১৭ নভেম্বর (বৃহস্পতিবার) ফজরের নামাজের পরপরই শুরু হয়ে ইজতেমাটি পরদিন (১৮ নভেম্বর) বাদ জুম্মা শেষ হবে।
এদিকে ইজতেমার আয়োজকদের এমন অনঢ় মনোভাব প্রকাশের পর পুলিশ নতুন কোন সিদ্ধান্ত গ্রহণ করেছে কি না, জানতে চাইলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার সুদিপ দাস (মিডিয়া) বলেন, এ ব্যাপারে নতুন কোন সিদ্ধান্ত হয়নি। আগের সিদ্ধান্তই বহাল। আর নতুন কোন সিদ্ধান্ত হলে সেটি বুধবার জানিয়ে দেয়া হবে।
এ ব্যাপারে আঞ্জুমানে হেফাজতে ইসলাম কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা শাব্বির আহমদ বলেছেন, আমাদের পূর্ব নির্ধারিত সময়েই ইজতেমা অনুষ্ঠিত হবে। এখন আর পেছানোর কোন সুযোগ নেই।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D