মঙ্গলবার থেকে অফিস চলবে নতুন সময়ে

প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২২

মঙ্গলবার থেকে অফিস চলবে নতুন সময়ে

শীত চলে আসায় মঙ্গলবার (১৫ নভেম্বর) থেকে নতুন সময়সূচিতে চলবে সরকারি অফিস।

সরকারি নির্দেশনামতে, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস মঙ্গলবার থেকে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নতুন সময়সূচিতেই অফিস চলবে।

এ ছাড়া সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ব্যাংক লেনদেন চলবে। আর ব্যাংকের আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনার জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল ৫টা পর্যন্ত। ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানও সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।

উল্লেখ্য, স্বাভাবিক সময়ে সরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে। কিন্তু বিদ্যুৎ সাশ্রয়ে গত ২৩ আগস্ট থেকে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অফিস চালানোর ঘোষণা দেয় সরকার।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট