১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২২
আর মাত্র দু’দিন পরেই সিলেটে শুরু হচ্ছে আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের দু’দিন ব্যাপী আজিমুশ্বান ইজতেমা। সংগঠনের ৭৭ বছর পূর্তি উপলক্ষে ১৭ ও ১৮ নভেম্বর (বৃহস্পতি ও শুক্রবার) দক্ষিণ সুরমার পারাইরচকস্থ সিলেট কেন্দ্রীয় ট্রাক টার্মিনালে ইজতেমার আয়োজন করা হয়েছে। এ জন্য সংগঠনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। আসন্ন ইজতেমাকে নিয়ে গোটা সিলেট বিভাগের ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে বেশ আগ্রহের সৃষ্টি করেছে। ফলে এ নিয়ে তদের মধ্যে উৎসাহের কমতি নেই।
১৪ নভেম্বর সোমবার দুপুরে দক্ষিণ সুরমার পারাইরচকস্থ কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল মাঠ পরিদর্শনে গিয়ে দেখা যায়, ইজতেমা মাঠের প্যান্ডেল তৈরির কাজ প্রায় সমাপ্ত হয়েছে। চলছে সামিয়ানা টানানোর কাজ। বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার পক্ষ থেকে স্বেচ্ছাসেবীরা কাজ করছেন অবিরত।
সার্বিক বিষয় তদারকি করছেন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ। আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মাওলানা শাব্বীর আহমদ ফতেহপুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ পর্যন্ত প্রায় প্রতিদিন ই কোন না কোন বিশিষ্ট ব্যক্তিবর্গ ইজতেমা মাঠ পরিদর্শন করছেন। আজ দুপুরে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দিন ইজতেমা মাঠ পরিদর্শন করেছেন। গত রবিবার দুপুরে জাপার প্রসিডিয়াম সদস্য আলহাজ্ব আতিকুর রহমান আতিক ও ইজতেমা মাঠ পরিদর্শন করেছেন। ইতিমধ্যে ইজতেমা সফলের লক্ষ্যে বিভিন্ন উপ কমিটি গঠন করা হয়েছে। সুন্দর ও নিরবিচ্ছিন্ন ইজতেমা বাস্তবায়নে এসব কমিটির সদস্যরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ শাইখুল ইসলাম আল্লামা লুৎফুর রহমান বর্ণভী (রাহ.) প্রতিষ্ঠিত অরাজনৈতিক সংগঠন ‘আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ’র এই ইজতেমায় লক্ষাধিক মুসল্লির সমাগম ঘটবে বলে আশা করেছেন আয়োজকরা। এতে দেশ-বিদেশের প্রখ্যাত ও মুরুব্বি আলেম এবং দ্বিনের দা’ঈরা নসিহত (আলোচনা) করবেন।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) ফজরের নামাজের পরপরই শুরু হবে দুদিনব্যাপী ইজতেমা। প্রতিদিন রাত ১২টা থেকে জিকির-আজকার এবং তাহাজ্জুদ ও আমীরে আঞ্জুমানের মোনাজাত হবে। (১৮ নভেম্বর) বাদ জুম্মা সংগঠনের আমির মুফতি মাওলানা মুহাম্মদ রশিদুর রহমান ফারুক বর্ণভীর আখেরি মুনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে।
মাওলানা শাব্বীর আহমদ বলেন, ‘১৯৪৪ সালে প্রতিষ্ঠিত এ সংগঠনের ছয় দফা কর্মসূচি হচ্ছে- ইসলামের দাওয়াত, সংগঠন, সুশিক্ষা, আত্মশুদ্ধি, সৃষ্টিজগতের সেবা, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধ করা।’
তিনি আরও জানান, এসব বিষয়কে সামনে রেখে প্রতিষ্ঠালগ্ন থেকে কাজ করে যাচ্ছে ‘আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ’। পথচলার ৭৭ বছর পূর্তিতে সিলেটে দুই দিনব্যাপী ইজতেমার আয়োজন করতে যাচ্ছে সংগঠনটি। এরই মধ্যে অনুষ্ঠানস্থল সাজানো, নিরাপত্তা ব্যবস্থা, আগত মুসল্লিদের থাকা-খাওয়া ও সব সুযোগ-সুবিধাসহ প্রায় ৯০ ভাগ প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইজতেমায় লক্ষাধিক মুসল্লি জমায়েত হওয়ার আশা করা যাচ্ছে।
শাব্বীর আহমদ আরও জানান- ‘প্রতিষ্ঠাকাল থেকে ‘আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ’ বর্তমানে দেশের পাশাপাশি বিদেশেও সংগঠনের কার্যক্রম চালু রেখেছে। দেশকে সোনার বাংলায় রূপান্তরিত করতে সোনার মানুষ গড়তে কাজ করে যাচ্ছে সংগঠনটি। এ মহৎ কাজের ধারাবাহিকতা সবসময় অব্যাহত থাকবে।’
তিনি অরাজনৈতিক ও ধর্মীয় সংগঠন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ আয়োজিত আজিমুশ্বান ইজতেমা সফলে সকলের সহযোগিতা কামনা করেন। -বিজপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D