১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৩ পূর্বাহ্ণ, নভেম্বর ১৪, ২০২২
স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী বলেছেন বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের, হত্যা করে আওয়ামীলীগ ক্ষমতা আকড়ে থাকার যে মরন খেলায় মেতে উঠেছে তা তাদের জন্য বুমেরাং হবে। খুন, গুম,গ্রেফতার করে পতন ঠেকানা যাবেন। তিনি অবিলম্ব বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নুরে আলম ভুইয়া তানু ও সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আফম কামালের খুনি আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান। অন্যতায় খুনি চক্রের বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলা হবে।
বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নুরে আলম ভুইয়া তানু হত্যার প্রতিবাদে রোববার বিকেলে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি একথাগুলো বলেন।
বিকেলে আলীয়া মাদ্রাসা মাঠ থেকে মিছিল শুরু হয়ে জিন্দা বাজার সিটি সেন্টারের সামনে গিয়ে প্রতিবাদ সভা করে।
সভায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী। সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি স্বাগত কিশোর দাস, সাধারণ সম্পাদক জি এম মুক্তাদির রাজু, হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহিরুল হক শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ মুশফিক আহমদ, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামসুজ্জামান, সাধারণ সম্পাদক মুনাজ্জির আহমদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব দেওয়ান জাকির হোসেন খান,
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাউল কবির মিফতা, যুগ্ম আহবায়ক আব্দুল মুনিম, আলী মোঃ নুরুল হুদা দিপু, দেলোয়ার হোসেন চৌধুরী, আহসান মাহবুব, তোফায়েল চৌধুরী উজ্জ্বল, আব্দুর রউফ, সৈয়দ সরোয়ার রেজা, কায়সান মাহমুদ সুমন, টিটন মল্লিক, রায়হানুল হক, জাহাঙ্গীর মিয়া।
মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক
আব্দুস সামাদ তুয়েল, মাসুম ইবনে রাজ্জাক রুমেল, আবু আহমদ আনসারী, আবু সালেহ মোঃ তাহের,মুমিনুল হক রাহি,আব্দুল হাসিম জাকারিয়া, রুনু আহমদ,সৈয়দ আমীর আলী, উসমান হারুন পনির,সায়াদ হুসেন সুজন,আজিজ খান সজিব, আবুল কালাম সাহেদ।
হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি হাসবি চৌধুরী, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান প্রমুখ।


EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D