১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২২
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বর্তমান সরকার দেশ পরিচালনায় সর্বক্ষেত্রে ব্যার্থতার পরিচয় দিয়েছে। লাগামহীন লুটপাট করে দেশকে রসাতলে নিয়ে গেচে। তারা আজ জনগণকে নিত্যপণ্য, তেল, গ্যাস ও বিদ্যুৎ দিতে পারছেনা। দেশে আজ খাদ্য সংকট দেখা দিয়েছে, সরকার জনগণকে কম খাওয়ার পরামর্শ দিচ্ছেন। অথচ তারা লুটপাটের টাকায় দেশে-বিদেশে আয়েশী জীবন-যাপন করছেন। যারা দেশের টাকা বিদেশে পাচার করেছেন, তাদের বিচার হবে। যারা গুম-খুনে জড়িত তাদেরও বিচার হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্ত করে, দেশনায়ক তারেক রহমানকে নিরাপদে স্বদেশ প্রত্যাবতন করিয়ে দেশে জনগনের সরকার প্রতিষ্ঠা করা হবে। আর এসব দাবী বাস্তাবয়ন করতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে আগামী ১৯ নভেম্বরের গণসমাবেশে যোগদান করতে হবে।
শনিবার (১২ নভেম্বর) বিকেলে সিলেটের ফেঞ্জুগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে আগামী ১৯ নভেম্বর সিলেট বিভাগীয় গণসমাবেশ সফল করতে উপজেলা সদরে আয়োজিত গণসংযোগ, প্রচারপত্র বিতরণ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফেঞ্জুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ওয়াহিদুজ্জামান চৌধুরী সুফির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তসলিম আহমদ নেহারের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, সারাদেশের ন্যায় সিলেটের মানুষ এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। তাই আাগামী ১৯ নভেম্বর সিলেট বিভাগীয় গণসমাবেশে মানুষের ঢল নামবে। সম্মিলিত আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন নিশ্চিত করতে হবে।
এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলা বিএনপি নেতা মাহবুবুর রব চৌধুরী ফয়সল, এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, কামরুল হাসান শাহীন, ময়নুল হক, এডভোকেট সাঈদ আহমদ, এডভোকেট আবু তাহের, আজিজুল হোসেন আজিজ, মাহবুব আলম, আবুল কাশেম, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি রেজাউল করিম রায়হান, সহ সভাপতি এনায়েত হোসেন রুহেল, সহ সভাপতি ফখরুল ইসলাম পাপলু, সহ সভাপতি সাদিকুর রহমান টিপু, রেজাউল রহমান চৌধুরী রাজু, সহ সভাপতি তোফায়েল আহমেদ লেবু, সহ সভাপতি খায়রুল ইসলাম ছুটন, শাহেদ আহমদ মেম্বার, আসাদুল রহমান রুহেল, শহিদুল ইসলাম খান কয়েছ, সাজু আহমদ খান, রুহুল আমিন, জহিরুল ইসলাম তানিম, বিএনপি নেতা মুসা রাজা, সাংগঠনিক সম্পাদক রাসেদুল হাসান চৌধুরী রাসেদ, সাইফুল ইসলাম খান, তুহিন চৌধুরী, ছাত্র বিষয় সম্পাদক শাহিন আহমদ, প্রচার সম্পাদক দিনার আহমদ শাহ, যুব বিষয় সম্পাদক শেখ ওয়েছ আহমদ মিটু, সমবায় বিষয় সম্পাদক জয়ফুর রহমান পারভেজ, সহ আইন বিষয় সম্পাদক সজিবুর রহমান সজিব, বিএনপি নেতা জামাল আহমদ,যুব দলের যুগ্ম আহবায়ক নাসির উদ্দীন লিটন, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান রফি,যুগ্ম আহবায়ক হাফিজুল করিম সায়মন,রাহিবুল হাসান চৌধুরী সুজন প্রমূখ।
এদিকে, দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের রাখালগঞ্জ বাজারে আগামী ১৯ নভেম্বর সিলেট বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে গণসংযোগ, প্রচারপত্র বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়।
দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল আলম বাহারের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান অলির পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। প্রধন বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন- দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী মোঃ সাহাব উদ্দিন, সিলেট জেলা যুবলের সাবেক সাধারণ সম্পাদক ফালাকুজ্জামান চৌধুরী জগলু, জেলা বিএনপি নেতা এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ, সাবেক সাধারণ সম্পাদক তাজরুল ইসলাম তাজুল, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এডভোকেট সাঈদ আহমদ, জেলা বিএনপি নেতা কামরুল হাসান শাহীন, লোকমান আহমদ, মহানগর সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজ হোসেন আজিজ, এডভোকেট মিসবাহ উদ্দিন, আহাদ চৌধুরী শামীম, এডভোকেট আবু তাহের, হাজী আসাদ, মোস্তাফা কামাল, আজমল আলী, গুলজার আলী, মাসুম আলম, মনিরুল ইসলাম তুরন, শাহ মাহমদ আলী, মুহিবুর রহমান মুহিব, অলিউর রহমান অলি চেয়ারম্যান, এনামুল হক মাক্কু, এনামুল হক ইকবাল আব্দুল মুনিম ছইল মিয়া, আলাউদ্দিন, আরশ আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সুহেল ইবনে রাজা, শাহ আলম, ফয়জুর রহমান পীর, রায়হানুল হক, সাদেক আহমদ, বখতিয়ার আহমদ ইমরান, হাজী পাবেল রহমান, জায়েদুল ইসলাম জায়েদ, আমিনুল ইসলাম সাজু, লুতফুর রহমান, নুরুল আমিন ,শামছুর রহমান শামীম, সুমন আহমদ বিপ্লব, মুবিবুর রহমান, শাহ টিপু সুলতান, রাসেল আহমদ, জুয়েল আহমেদ, আক্তার আহমেদ, আলী আব্বাস, সুহেল আহমদ প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D