কানাইঘাটে সড়কদূর্ঘটনায় মোটরসাইকেল আরোহি নিহত

প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২২

কানাইঘাটে সড়কদূর্ঘটনায় মোটরসাইকেল আরোহি নিহত

সিলেটের কানাইঘাটে সড়ক দুর্ঘটনায় রিয়াজ আহমদ (২৩) নামে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন।

শুক্রবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কানাইঘাট পৌরসভার নন্দিরাই পশ্চিম জামে মসজিদের উত্তরে বোরহান উদ্দিন সড়কে এ ঘটনা ঘটে।

নিহত রিয়াজ আহমদ উপজেলার সদর ইউনিয়নের বীরদল ছোটফৌদ গ্রামের জালাল উদ্দিনের পুত্র। তিনি পাতাবাহার কয়েল কোম্পানীতে এসআর হিসেবে কানাইঘাটে চাকুরী করতেন।

আহতরা হলেন, একই গ্রামের নুর আহমদ (২৩) ও বীরদল আগফৌদ গ্রামের সমছু উদ্দিনের পুত্র ফাহাদ আহমদ (২১)।

জানা যায়, শুক্রবার সকাল ৮টার দিকে রিয়াজ আহমদ নিজ মোটরসাইকেল যোগে বাড়ি থেকে কোম্পানীর কাজের জন্য কানাইঘাট বাজারের উদ্দেশ্যে রওয়ানা দেন। এ সময় তার মোটরসাইকেলে আরো দু’জন ছিলেন।

সকাল অনুমানিক সাড়ে ৮টার দিকে পৌরসভার নন্দিরাই পশ্চিম জামে মসজিদের উত্তরে পৌঁছামাত্র মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়ে। এতে রিয়াজ আহমদসহ তিনজনই আহত হয়।

এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রিয়াজকে মৃত ঘোষণা করেন। আহত অপর দু’জন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

মরদেহ কানাইঘাট থানা হেফাজতে রয়েছে। তবে, ময়না তদন্ত ছাড়া মরদেহ হস্তান্তরের আবেদন করেছে নিহতের স্বজনরা।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট