১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২২
সিলেটে সিএনজি অটোরিক্সা নতুন করে রেজিস্ট্রেশন না দেওয়ার দাবীতে জেলা প্রশাসক বরাবরে স্মরকলিপি পেশ করেছেন সিলেট জেলা সিএনজি অটোরিক্সা, অটোটেম্পু, টেক্সী, টেক্সীকার মালিক সমিতির নেতৃবৃন্দ।
গতকাল দুপুরে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা সিএনজি অটোরিক্সা, অটোটেম্পু, টেক্সী, টেক্সীকার মালিক সমিতির সভাপতি শাহ মোঃ দিলওয়ার, কার্যকরী সভাপতি জামিল আহমদ লিটন, সহ সভাপতি হানিফ মিয়া, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সহ সাধারণ সম্পাদক জালাল আহমদ ও বুলবুল আহমদ, অর্থ সম্পাদক বেলাল আহমদ, সহ অর্থ সম্পাদক ইউছুফ আলী, সাংগঠনিক সম্পাদক ছাব্বির আহমদ, দপ্তর সম্পাদক জাবেদ আহমদ, প্রচার সম্পাদক আনছার আলী, কল্যাণ সম্পাদক নুরুল আমিন জাকির, কার্যনির্বাহী সদস্য মোঃ ইয়াহিয়া প্রমুখ।
স্মারকলিপিতে বলা হয়, সিলেট জেলায় রেজিস্ট্রেশন যুক্ত ২১,২৩৪টি সিএনজি অটোরিক্সা আছে। এমতাবস্থায় আবার নতুন করে সিএনজি অটোরিক্সার রেজিস্ট্রেশন দেয়ার কথা শুনা যাচ্ছে। সিলেট শহর ও শহরতলীতে সিএনজি অটোরিক্সা ধারণ ক্ষমতার চেয়ে অধিক আছে। যা দিয়ে যাত্রী পরিবহন ও যাত্রী চাহিদা স্বাচ্ছন্দে পূরণ হচ্ছে।
স্মারকলিপিতে আরো বলা হয় এমনিতেই শহরে যানজট লেগেই থাকে। এমন সময় সিলেটে নতুন করে সিএনজি অটোরিক্সা গাড়ির রেজিস্ট্রেশন দিলে সিলেট নগরীর যানজট আরো চরম আকার ধারণ করবে।
উপরোক্ত বিষয়টি বিবেচনা করে সিএনজি অটোরিক্সা গাড়ীর নতুন রেজিস্ট্রেশন না দেয়ার জোর দাবী জানান।
এর আগে নেতৃবৃন্দ এসএমপির’ পুলিশ কমিশনার, সিলেটের পুলিশ সুপার, বিআরটিএ সিলেট জেলার সহকারী পরিচালক সহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D