১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫০ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২২
বিশেষ প্রতিবেদক
নিজাম ইউ জায়গীরদার
এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের অসুবিধা বিবেচনায় সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশ আগামী ২০ নভেম্বরের পরিবর্তে ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির নেতারা।
সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘দেশের অন্যান্য বিভাগের মতো সব বাধা উপেক্ষা করে সিলেটের বিভাগীয় সমাবেশে সাড়ে চার লাখের বেশি মানুষ উপস্থিত থাকবেন বলে আমরা আশা করছি।
জেলা বিএনপি জানায়, ২০ নভেম্বর সমাবেশ হবার কথা থাকলেও পরীক্ষার্থীদের অসুবিধা হবে ভেবে তারিখ পরিবর্তন করে ১৯ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। এরইমধ্যে সমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, জেলা বিএনপির সভাপতি আব্দুল কায়ুম চৌধুরী, মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকিসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D