১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২২

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে জনগণ জেগে উঠেছে, আন্দোলন শুরু হয়ে গেছে। বাঁধা দিয়ে, প্রতিবন্ধকতা সৃষ্ঠি করে বিএনপির কোন বিভাগীয় সমাবেশ ঠেকানো যায়নি, সিলেট বিভাগীয় সমাবেওশে ঠেকানা যাবেনা। সারাদেশের ন্যায় আগামী ২০ নভেম্বর সিলেটে জনতার ঢল নামবে। জনরোষে এই সরকার পালাবার পথও খোঁজে পাবেনা।
শনিবার বিকেলে আগামী ২০ নভেম্বর সিলেট বিভাগীয় গণসমাবেশ সফল করতে সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে শাহপরান গেইট এলাকায় গণসংযোগ ও প্রচারপত্র বিতরণকালে সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
৪ নং খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গৌছ উদ্দিন পাখির সভাপতিত্বে ও বদরুল ইসলাম আজাদ মেম্বারের সঞ্চালনায় পথসভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, সরকার গণতন্ত্র ও জনগনকে ভয় পাচ্ছে, মানুষকে ভয় পাচ্ছে। যেভাবে মানুষ জেগে উঠছে এখানে গণঅভ্যুত্থান সৃষ্টি হবে। আমি বিশ্বাস করি এখানে গণঅভ্যুত্থান সৃষ্টির মধ্য দিয়ে এই স্বৈরাশাসককে সরে যেতে হবে। সেই কারণেই আমরা অনেকবার বলেছিলাম যে, এখনো সময় আছে সেইভ এক্সিট নেন। রিজাইন করেন এবং ক্ষমতা কেয়ারটেকার গভমেন্টের হাতে দেন। তাহলে একটা সেইভ এক্সিট হতে পারে। তা না হলে পালাবার পথ খুঁজে পাওয়া যাবে না।
এসময় আরো উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপি নেতা মাহবুবুর রব চৌধুরী ফয়ছল, শামীম আহমদ, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, মাহবুবুল হক চৌধুরী, কামরুল হাসান শাহীন, নিজাম উদ্দিন জায়গীরদার, আকবর আলী, এডভোকেট আল আসলাম মুমিন, বুরহান উদ্দিন, রফিকুল ইসলাম শাহপরান, হাবিবুর রহমান হাবীব, জাহেদুল ইসলাম জাহাঙ্গীর, ফরিদ উদ্দিন, আহাদ চৌধুরী শামীম, আজিজ হোসেন আজিজ, মাহবুব আলম, সোলেমান আহমদ চেয়ারম্যান, আকতার হোসেন রাজু, হোসেইন আহমদ চৌধুরী দুলাল, জালাল উদ্দিন, সাইফুল ইসলাম, মাসুদ আলী মাছুম, সুমেল আহমদ চৌধুরী, দেলোয়ার হোসেন নাদিম, মাসরুর রাসেল, আবুল কাশেম, আশরাফুল আলম আহাদ, রায়হান এইচ খান, জসিম উদ্দিন, আব্দুস সালাম, আফজল হেসেন, আজমল হোসেন অপু, ইমাম মোহাম্মদ জহির, সাইফুল ইসলাম উজ্জল প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D