১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২২
মৌলভীবাজারের বড়লেখায় মায়ের অসুস্থতার কথা বলে আত্মীয়ের বাড়ি থেকে অপহরণ করে সিলেটের একটি হোটেলে নিয়ে চারদিন আটকে রেখে এক ষোড়শীকে ধর্ষণ করেছে তিন সন্তানের জনক বলাই মিয়া। এ ঘটনায় ধর্ষিতার বাবা গত ৩ নভেম্বর বৃহস্পতিবার রাতে ধর্ষক বলাই মিয়ার বিরুদ্ধে থানায় মামলা করেছেন। বলাই উপজেলার মুর্শিবাদকুরা গ্রামের মৃত সুরমান মিয়ার ছেলে।
ধর্ষিতা ষোড়শী ও মামলা সূত্রে জানা গেছে, অভিযুক্ত বলাই মিয়া (৪৫) ও ধর্ষিতার বাবা একসাথে দিনমজুরের কাজ করেন। পূর্ব-পরিচিত হওয়ায় বলাই প্রায়ই ধর্ষিতার বাড়িতে যাতায়াত করতো। গত ১০ অক্টোবর ধর্ষিতা ষোড়ষী পার্শ¦বর্তী মাইজ জুড়ী গ্রামে মামার বাড়িতে বেড়াতে যায়। ১২ অক্টোবর সন্ধ্যায় লম্পট বলাই মিয়া একটি অটোরিকশা নিয়ে মামার বাড়িতে গিয়ে মায়ের অসুস্থতার কথা বলে কৌশলে ষোড়শীকে অপহরণ করে সিলেটে নিয়ে যায়। সেখানে একটি হোটেলে ৪ দিন আটকে রেখে তাকে ধর্ষণ করে। ১৬ অক্টোবর রাতে বড়লেখা বাসস্ট্যান্ডের পাশে তাকে ফেলে যায়। সেখান থেকে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। কিছুটা সুস্থ হওয়ার পর ৩ নভেম্বর বৃহস্পতিবার রাতে ধর্ষিতার ভাই থানায় মামলা করেন।
বড়লেখা থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, চিকিৎসা জনিত কারণে ভিকটিমের মামলা দিতে বিলম্ব হয়। মামলা রুজুর পরই পুলিশ আসামী গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D