সিলেট মহানগর বিএনপি নেতা রিপন আর নেই

প্রকাশিত: ১১:৫১ পূর্বাহ্ণ, নভেম্বর ৫, ২০২২

সিলেট মহানগর বিএনপি নেতা রিপন আর নেই

সিলেট মহানগর বিএনপির সাবেক সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, সিলেট জেলা যুবদলের সাবেক সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও ভাতালিয়া জামে মসজিদ কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হোসেন রিপন ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


জানা গেছে, বিএনপি নেতা রিপন শুক্রবার (০৪ নভেম্বর) সন্ধ্যায় নগরীর ২৪ নং ওয়ার্ড বিএনপির কাউন্সিলে উপস্থিত ছিলেন। সেখান থেকে শহরে অন্যান্য কাজকর্ম শেষে নিজ বাসায় ফেরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন।শনিবার (০৫ নভেম্বর) সকাল  ৬টার দিকে আকস্মিকভাবে তিনি ইন্তেকাল করেন। ধারণা করা হচ্ছে হার্ট এ্যাটাকে তিনি মারা গেছেন।
এদিকে তার মৃত্যুতে সিলেট বিএনপি পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের নামাজের জানাযা আজ (৫ নভেম্বর) শনিবার বাদ এশা ভাতালিয়া জামে মসজিদে অনুষ্ঠিত হবে।


সিলেট মহানগর বিএনপির শোক


সিলেট মহানগর বিএনপি নেতা নাজমুল হোসেন রিপন এর মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে মহানগর বিএনপি। সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী ও সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী এক বিবৃতিতে শোক ও পরিবারের সমবেদনা জানান। নেতৃবৃন্দ মরহুম বিএনপি নেতা নাজমুল হোসেন রিপন এর জানাযা ও দাফনে দলীয় নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট