সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিশফাক আহমেদ মিশু আর নেই

প্রকাশিত: ১০:২১ পূর্বাহ্ণ, নভেম্বর ৫, ২০২২

সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিশফাক আহমেদ মিশু আর নেই

সিলেট সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি, মঞ্চ ও টিভি অভিনেতা মিশফাক আহমেদ চৌধুরী মিশু মারা গেছেন।

শনিবার (৫ নভেম্বর) ভোরে হঠাৎ অসুস্থতা বোধ করলে হাসপাতালে নেয়ার পথেই মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, একমাত্র ছেলেসহ অসংখ্য স্বজন রেখে গেছেন।

মিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত। তিনি জানান, আজ ভোরে হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে যায় মিশুর। দ্রুত তাকে উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মিশফাক আহমেদ মিশুর আকস্মিক মৃত্যুতে সিলেটের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

মিশফাক আহমেদ ৮০/৯০ দশকের জনপ্রিয় টিভি মডেল ছিলেন। একই সাথে অভিনয় করতেন মঞ্চ নাটকেও। ২০১৬ সাল থেকে তিনি সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতির দায়িত্বপালন করে আসছিলেন। এছাড়া তিনি সিলেট মহানগর জাসদের সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

করোনাকালীন এবং সিলেটের ভয়াবহ বন্যায় সংস্কৃতিকর্মীদের ‘কলের গাড়ি’র মাধ্যমে খাদ্য ও ত্রাণ সহায়তার অন্যতম উদ্যোক্তা ছিলেন তিনি।

আজ বাদ মাগরিব হযরত শাহজালাল (র.) মাজার প্রাঙ্গনে মরহুমের জানাযা অনুষ্ঠিত হবে।

মিশফাক আহমেদ মিশু’র মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক;
সিলেটের সাংস্কৃতিক অঙ্গনের প্রিয় মুখ সম্মিলিত নাট্য পরিষদ এর সভাপতি মিশফাক আহমেদ চৌধুরী মিশু’র মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছে সিলেট ১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শনিবার (৫ নভেম্বর) এক শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন,মিশফাক আহমেদ চৌধুরী মিশু ছিলেন অত্যন্ত মেধাবী এবং সজ্জন ব্যক্তি। তার মুত্যুতে সিলেটের সাংস্কৃতিক অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হলো তা সহজে পূরণ হবার নয়।

পররাষ্ট্রমন্ত্রী মরহুমের আত্মার মাগফেরাত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেনা জ্ঞাপন করেন।

সিলেট অনলাইন প্রেসক্লাবের শোক;
সিলেটের সাংস্কৃতিক অঙ্গনের প্রিয় মুখ সম্মিলিত নাট্য পরিষদ এর সভাপতি মিশফাক আহমেদ চৌধুরী মিশু’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সিলেট অনলাইন প্রেসক্লাব।

শনিবার (৫ নভেম্বর) এক শোকবার্তায় ক্লাবের সভাপতি মুহিত চৌধুরী এবং সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ বলেন,মিশফাক আহমেদ চৌধুরী মিশু ছিলেন অত্যন্ত সজ্জন ব্যক্তি,সাংস্কৃতিক কর্মকান্ডের বাইরেও তিনি সিলেটের যে কোন সমস্যায় এগিয়ে আসতেন। করোনাকালে তাঁর মানবিক কর্মকান্ড দেশ বিদেশে মানুষের প্রসংসা কুঁড়িয়েছিলো।
প্রেসক্লাব নেতৃদ্বয় বলেন মিশফাক আহমেদ চৌধুরী মিশু’র মুত্যুতে সিলেটের সাংস্কৃতিক অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হলো তা সহজে পূরণ হবার নয়।

তারা মরহুমের আত্মার মাগফেরাত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেনা জ্ঞাপন করেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট