মাহফুজুল করিম জেহীনকে কারাগারে প্রেরণ করায় ৫নং ওয়ার্ড বিএনপির নিন্দা

প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, নভেম্বর ৩, ২০২২

মাহফুজুল করিম জেহীনকে কারাগারে প্রেরণ করায় ৫নং ওয়ার্ড বিএনপির নিন্দা

সিলেট মহানগর বিএনপি’র সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি, মাহফুজুল করিম জেহীন আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সুদূর আমেরিকা থেকে এসে আত্মসমর্পণ করলে মাননীয় আদালত কারাগারে প্রেরন করার নির্দেশ দি‌য়ে‌ছেন।


এদিকে মাহফুজুল করিম জেহীনকে কারাগারে প্রেরণ করায় নিন্দা জানিয়েছেন সিলেট মহানগরীর ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ছাদিকুর রহমান ছাদিক, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সফি সাহেদ ও সাংগঠনিক সম্পাদক জায়েদ আহমদ।


মঙ্গলবার ছাদিকুর রহমান ছাদিক স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ৫নং ওয়ার্ড  বিএনপির পক্ষে এ ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি বিএনপি নেতা মাহফুজুল করিম জেহীনের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি জানান।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট