|
প্রকাশিত: ১০:৩৪ পূর্বাহ্ণ, নভেম্বর ২, ২০২২
সিলেট ও সুনামগঞ্জের দুটি উপজেলা, একটি পৌরসভা ও চারটি ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়েছে।
বুধবার (২ নভেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত।
ভোটগ্রহণের সকল প্রস্তুতি মঙ্গলবার বিকেলের মধ্যেই সম্পন্ন করেছে নির্বাচন কার্যালয়।
জানা যায়, সিলেট জেলার বিশ্বনাথ পৌরসভা, ওসমানীনগর উপজেলা ও গোয়াইনঘাটের ২নং পশ্চিম জাফলং, ৩নং পূর্ব জাফলং, নবগঠিত ১১নং মধ্য জাফলং এবং ১২নং গোয়াইনঘাট সদর ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়েছে।
একইভাবে সকাল ৮টা থেকে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়।
এদিকে, ভোটকেন্দ্রে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও অবাধ ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D