১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৬
ইন্দোনেশিয়ায় বিমানবাহিনীর পরিবহনকাজে ব্যবহৃত একটি বিমান পাহাড়ে বিধ্বস্ত হয়েছে। এতে ১৩ জন আরোহীর সবাই নিহত হয়েছেন।
আজ রোববার উদ্ধারকারী সংস্থার এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্সে এ খবর জানানো হয়।
ইন্দোনেশিয়ার তল্লাশি ও উদ্ধারকারী সংস্থার অভিযানকাজের পরিচালক ইভান আহমদ রিসকি টিটাস জানান, দ্য হারকিউলিস সি১৩০ নম্বর বিমানটি টিমিকা শহর ছেড়ে উড্ডয়ন করে। পাপুয়ার প্রত্যন্ত এলাকায় বিমানটির প্রশিক্ষণ মহড়া চলছিল।
তিনি আরও জানান, বিধ্বস্ত হওয়ার আগে স্থানীয় সময় রোববার সকাল সোয়া ছয়টার দিকে বিমানটি গন্তব্যস্থল ওয়ামেনার কাছেই অবস্থান করছিল। বিমানটি লিসুওয়া পাহাড়ে বিধ্বস্ত হয়েছে। সেখান থেকে মরদেহগুলো ওয়ামেনায় নিয়ে আসা হয়েছে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বিমানটিতে ১০ সেনা এবং তিন পাইলটের সবাই প্রাণ হারিয়েছেন। বিমান বাহিনীর চিফ অব স্টাফ অগাস সুপ্রিয়াতনা মেট্রো টিভিকে জানিয়েছেন, খারাপ আবহাওয়ার কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের প্রদেশ পাপুয়ার প্রত্যন্ত ও পাহাড়ি এলাকায় যাতায়াতের জন্য বিমান ব্যবহার করা হয়। এসব এলাকায় সড়কপথে যাওয়া প্রায় অসম্ভব।
উল্লেখ্য, গত বছর ইন্দোনেশিয়ায় সেনাবাহিনী বহনকারী একটি বিমান বিধ্বস্ত হয়ে শতাধিক মানুষ নিহত হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D