লন্ডন প্রবাসী জুনেদ আহমদের মাতৃবিয়োগ : আজ বাদ আসর জানাজা

প্রকাশিত: ১২:০৫ পূর্বাহ্ণ, মার্চ ৩০, ২০২২

লন্ডন প্রবাসী জুনেদ আহমদের মাতৃবিয়োগ : আজ বাদ আসর জানাজা

নিজাম ইউ জায়গীরদার : সিলেট জিন্দাবাজারের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আব্দুল মন্নানের স্ত্রী ও লন্ডন প্রবাসী জুনেদ আহমদের মা, ফাতেমা খাতুন গত ২৮ মার্চ সোমবার সন্ধ্যা ৬টার দিকে সিলেট নগরীর কুয়ারপার ইংগুলার রোডের বাসায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি প্রাইম ব্যাংকের ম্যানেজার রেজয়ান উদ্দিন সোহেলের শাশুড়ী। তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি এক ছেলে ও চার মেয়ের মা। এই রত্নগর্ভা জননীর সব সন্তানই দেশে-বিদেশে নিজ নিজ কর্মক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত।


আজ বাদ আসর স্থানীয় কুয়ারপার জামে মসজিদে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে নগরীর নয়াসড়কস্থ মানিকপির কবরস্থানে দাফন করা হবে।


পরিবারের পক্ষ থেকে জানাজায় উপস্থিত থাকার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে।