করোনায় একজনের মৃত্যু

প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২২

করোনায় একজনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৬৯ জনের শরীরে।

এ নিয়ে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ১২০ জনে। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৯ লাখ ৫১ হাজার ৪৩২ জন।

করোনাভাইরাস নিয়ে মঙ্গলবার (২৯ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৯ হাজার ২১৩টি। শনাক্তের হার ০.৭৫ শতাংশ।

আরো উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরো ৭৪৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৭৯ হাজার ৫৪৪ জন।

সবশেষ যিনি মারা গেছেন তিনি একজন পুরুষ। তার বাড়ি ঢাকা বিভাগে।

এর আগে সোমবার দেশে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৮১ জনের শরীরে। মৃত্যু হয়েছে একজনের।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্তের কথা জানায় সরকার। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট