পাকিস্তানে ৪০ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত

প্রকাশিত: ১২:২৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৮, ২০১৬

Manual2 Ad Code

ইসলামাবাদ : ইসলামাবাদে যাওয়ার পথে ৪০ জন যাত্রী নিয়ে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটি উত্তরাঞ্চলীয় শহর চিত্রল থেকে ইসলামাবাদের দিকে রওনা দেয়।

পাকিস্তানের শীর্ষ দৈনিক ডন পত্রিকাকে উদ্বৃত করে রেডিও পাকিস্তান বলেছে চিত্রল থেকে ইসলামাবাদ যাওয়ার পথে পিআইএ-৬৬১ ফ্লাইটটি বিধ্বস্ত হয়েছে।

তবে পিআইএ এখনো বলছে বিমানটির খোঁজ মিলছে না। পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে কমপক্ষে ৪০ যাত্রী নিয়ে পিআইএর বিমান বিধ্বস্ত হয়েছে।

আঞ্চলিক সরকারের একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টরসকে জানিয়েছেন ইসলামাবাদ থেকে ৪৩ মাইল দুরে হেভালিয়ান শহরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়েছে।

Manual5 Ad Code

কর্মকর্তারা জানিয়েছেন, ইসলামাবাদ থেকে ৪৩ মাইল দুরে হেভালিয়ান শহরের কাছে বিমানটি দুর্ঘটনায় পড়ে।

স্থানীয় সময় বেলা তিনটায় বিমান আকাশে ওড়ে। দেড় ঘন্টা পর সেটি রাডার থেকে হারিয়ে যায়। হতাহতের চিত্র এখনও অস্পষ্ট।

Manual2 Ad Code

পাকিস্তানের জিও টিভি বলছে সাবেক জনপ্রিয় পপ সঙ্গিত তারকা জুনায়েদ জামশেদ ও তার স্ত্রী ঐ বিমানে ছিলেন। উদ্ধারকাজে সেনাবাহিনী এবং হেলিকপ্টার পাঠানো হয়েছে।

Manual3 Ad Code

সূত্র : বিবিসি

Manual6 Ad Code

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual2 Ad Code