সিলেটে বিভাগীয় সমাবেশের সমর্থনে মকসুদ ও সুমন-এর নেতৃত্বে নগরীতে মশাল মিছিল

প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, নভেম্বর ৩০, ২০২১

সিলেটে বিভাগীয় সমাবেশের সমর্থনে মকসুদ ও সুমন-এর নেতৃত্বে নগরীতে মশাল মিছিল

Manual8 Ad Code

তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের অনুমতি প্রদানের দাবিতে মঙ্গলবার (৩০ নভেম্বর) নগরীর সমাবেশ সফল করতে সিলেট জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ ও জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন-এর নেতৃত্বে নগরীতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code


সোমবার (২৯ নভেম্বর) রাতে মিছিলটি রিকাবীবাজার মোড় থেকে শুরু হয়ে কোর্ট পয়েন্ট প্রদক্ষিণ শেষে জিন্দাবাজার পয়েন্টে এসে শেষ হয়।

Manual3 Ad Code

মিছিল পরবর্তী পথসভায় মকসুদ ও সুমন নেতৃদ্বয় বলেন, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে এবং বিদেশে সুচিকিৎসার ব্যবস্থা করে দিতে সরকারকে বাধ্য করা হবে। যতদিন পর্যন্ত দাবী আদায় না হব ততোদিন যুবদল ছাত্রদল কঠোর থেকে কঠোরতম কর্মসূচি পালন করবে।

Manual3 Ad Code

দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের আহবায়ক বাবর আহমদ রনি, সদর উপজেলার সিনিয়র যুগ্ম আহবায়ক আইনুল হক, দক্ষিণ সুরমা যুবদলের সিনিয়র আহবায়ক মকসুদুল করিম নুহেল প্রমুখ সহ যুবদল ও ছাত্রদলের অসংখ্য নেতা-কর্মী মশাল মিছিলে অংশ গ্রহণ করেন।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual3 Ad Code