২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২১
সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বর্তমান অবস্থা নিয়ে আমরা খুব অসহায় বোধ করছি বলে মন্তব্য করেছেন খালেদা জিয়ার ব্যাক্তিগত চিকিৎকরা। তারা বলেন, ওনার (খালেদা জিয়ার) সিরিয়াস বিষয়টা আমরা জানিয়েছি। যত দ্রুত পারেন দেশের বাইরে নেয়ার ব্যবস্থা করেন।
রোববার গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে চিকিৎসকরা এসব কথা বলেন।
চিকিৎসকরা বলেন, টানা তিনদিন যাবৎ খালেদা জিয়ার ব্লেডিং হয়েছে। এখন একটা পর্যায়ে ব্লিডিংটা বন্ধ আছে। ওনার যে পরিস্থিতি রয়েছে ব্লিডিং আবার হবে, হতে পারে এটাই স্বাভাবিক। আমরা অসহায় বোধ করছি। কারণ ওনার থার্ড টাইম ব্লেডিং হয়েছে। ডায়াবেটিস, লিভারসহ সমস্যাগুলি নিয়ে এরপর ব্লিডিং হলে মারাত্মক ঝুঁকিতে পড়বে, বিষয়টা আমরা হাসপাতাল কতৃপক্ষসহ পরিবারকে জানিয়েছি।
তারা আরো বলেন, একটা সময় আসতে পারে একটা টাইম আসতে পারে তাঁকে আর স্থানান্তরিত করাও যাবে না। কারণ এর আগে মেডামের ব্লিডিং বন্ধ হচ্ছিল না টানা তিনদিন। তাই এতোদিন আমরা আপনাদের সামনে আসতে পারিনি। মেডাম অনুমতি দিয়েছেন, তা নিয়েই এসেছি।
চিকিৎসকরা বলেন, চার মাস আগে বিদেশ গেলে এই ব্লিডিং হতো না। পরিবারকে রিক্স বলেছি, ভয়ের বিষয়টা বলতে পারি না। লিভার প্রায় তছনছ হয়ে গেছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D