২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২১
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসার দাবিতে নাটোরে বিক্ষোভ সমাবেশে পুলিশের সঙ্গে-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। এ সময় লাঠিচার্জ, টিয়ার শেল, রাবার বুলেট এবং ইটপাটকেল নিক্ষেপে নাটোর সদর থানার ওসি মুনসুর রহমান, দৈনিক যুগান্তরের নাটোর প্রতিনিধি শহীদুল হক সরকার, বাংলাভিশনের স্থানীয় প্রতিনিধি কামরুল ইসলাম সহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সদর থানার ওসি এবং সাংবাদিক শহীদুল হক সরকারসহ অন্যদেরকে নাটোর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সহধর্মিণী বিএনপি নেত্রী সাবিনা ইয়াসমিন ছবিও আহত হয়েছেন বলে দাবি করেছে বিএনপি। এ ঘটনার পর আহতদের দেখতে সদর হাসপাতালে ছুটে যান পুলিশ সুপার লিটন কুমার সাহা। তিনি এ সময় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করার আশ্বাস দেন।
সকালে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে মিছিল নিয়ে জড়ো হতে থাকে নেতাকর্মীরা। সমাবেশ শান্তিপূর্ণ করতে নেতাকর্মীদের নির্দেশ দেয়া হলেও বিক্ষুব্ধ হয়ে উঠেন তারা। এ সময় পুলিশ সমাবেশ ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ শুরু করে। পরে নেতাকর্মীরা পাল্টা ইটপাটকেল ছুড়তে থাকে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D