২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২১
জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ (জেসিপিএসসি)-এর উদ্যোগে ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ‘বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস ২০২১’ উদযাপন করা হয়।
কর্মসূচির মধ্যে ছিল কোরআন তেলাওয়াত, মোনাজাত, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং আলোচনাসভা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেসিপিএসসি’র অধ্যক্ষ লে. কর্ণেল মো. কুদ্দুসুর রহমান, পিএসসি।
২১ নভেম্বর ২০২১ রবিবার সকাল ১১:০০ ঘটিকায় জেসিপিএসসি’র শিক্ষক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠানের শিক্ষক ও নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে। অন্যান্য শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ অনলাইন জুম মিটিং এর মাধ্যমে সংযুক্ত থেকে ‘বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস ২০২১’ উদযাপন অনুষ্ঠান উপভোগ করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং বাংলাদেশের স্থপতি, মহান মুক্তিযুদ্ধের রূপকার, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মুক্তিবাহিনী ও সেনাবাহিনীর প্রধান জেনারেল এমএজি ওসমানীর উদ্দেশ্যে দোয়া এবং মহান মুক্তিযুদ্ধে শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া – মোনাজাত পরিচালনা করেন সহকারী শিক্ষক মো: ইমদাদুল হক যুবায়ের। সহকারী শিক্ষক শর্মিলী দাস সিমির সঞ্চালনায় ‘বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস ২০২১’ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক সাইফ উদ্দিন আহমেদ, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ফারদান আবির ওদশম শ্রেণির শিক্ষার্থী মারজানা হেলাল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মহোদয় বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে ২১ নভেম্বর গৌরবোজ্জ্বল ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। মুক্তিযুদ্ধ চলাকালে গঠিত ‘বাংলাদেশ সশস্ত্র বাহিনী’ যে প্রেরণার উন্মেষ ঘটিয়েছিল তা মুক্তিযুদ্ধকে একটি জনযুদ্ধে পরিণত করে। যা পরবর্তীকালে একটি সফল পরিসমাপ্তি ঘটে এবং আমাদের মুক্তি ও বিজয় নিশ্চিত হয়। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর আদর্শে দীক্ষিত সশস্ত্র বাহিনীর সকল সদস্য দেশের অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়ন, ছিন্নমূল মানুষের জন্য বাসস্থান তৈরি এবং অন্যান্য জনকল্যাণমূলক কাজে প্রতিনিয়ত নিবেদিতপ্রাণ। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যে পেশাদারিত্বের পরিচয় দিচ্ছে এর জন্য বিশ্বের দরবারে হচ্ছে প্রসংশিত। ক্যারিয়ার হিসেবেও বাংলাদেশ সেনাবাহিনী একটি সম্মানজনক পেশা। তাই শিক্ষার্থীদেরকে এ পেশায় সম্পৃক্ত হয়ে দেশ গড়ার কাজে নিয়োজিত থাকার আহবান জানান।
প্রভাষক সাইফ উদ্দিন আহমেদ তাঁর বক্তব্যে বলেন, অতিমারি করোনা পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনীর অনবদ্য অবদান ও দেশ গড়ার ক্ষেত্রে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সাফল্য অনস্বীকার্য।
শিক্ষার্থীদের বক্তব্যে দেশের ক্রান্তিলগ্নে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অনবদ্য অবদান, দেশব্যাপী উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং জাতিসংঘের শান্তিরক্ষা মিশনসহ সকল গঠনমূলক কাজের চিত্র ফুটে ওঠে।
‘বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস ২০২১’ উপলক্ষে সেনাসদর থেকে সরবরাহকৃত ভিডিও তথ্যচিত্র মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়।
এদিকে ২১ নভেম্বর ২০২১ রবিবার সকাল ১০টায় ‘বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস ২০২১’ উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা এবং ১৫ নভেম্বর ২০২১ তারিখে ‘মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ভূমিকা’ শিরোনামে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। ‘বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস ২০২১’ উপলক্ষে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে অধ্যক্ষ মহোদয় পুরস্কার বিতরণ করেন।
প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মোঃ আরিফ সেলিম রেজার সার্বিক দিকনির্দেশনায় অনুষ্ঠানের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র প্রভাষক বিপ্লব কুমার সরকার, সদস্য হিসেবে ছিলেন প্রভাষক শামীম ইমন, সিনিয়র শিক্ষক মোঃ শফিকুল বাছেদ, সহকারী শিক্ষক রবিন আচার্য, সহকারী শিক্ষক এ কে এম কামরুল ইসলাম ও সহকারী শিক্ষক বিপ্লব চন্দ্র নাথ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D