২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২১
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবিলম্বে বিদেশে চিকিৎসার সুযোগ দেয়ার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ করে দেন নইলে সরকার পতনের একদফা আন্দোলন শুরু হবে।
রোববার সন্ধ্যায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে দলের পক্ষ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন ।
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৫তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিএনপি গঠিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটি এ সভার আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। তাকে চিকিৎসার সুযোগ দেয়া হচ্ছে না। অনতিবিলম্বে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার সুযোগ দেয়া হোক। তা না হলে সরকার পতনের একদফা আন্দোলন শুরু হবে।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব ও ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আব্দুস সালাম এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, সভাপতিত্ব করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এছাড়া অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, জেএসডি সভাপতি আসম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ বক্তৃতা করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D