২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২১
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে খালেদা জিয়া’র মুক্তি এবং বিদেশে চিকিৎসার দাবিতে গণ-অনশন কর্মসূচী পালন করা হয়েছে।
শনিবার শহীদ মিনারে সিলেট মহানগর বিএনপির হ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকির সভাপতিত্বে ও সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে চেয়ারপার্সন এর উপদেষ্টা মণ্ডলীর সদস্য খন্দকার আব্দুল মোক্তাদির।
তিনি বলেন, প্রধানমন্ত্রীসহ সরকারের মন্ত্রীদের বক্তব্যে প্রতীয়মান হচ্ছে সরকার পরিকল্পিতভাবে খালেদা জিয়া’কে মৃত্যুর দিকে ঠেলে দিতে চায়। চিকিৎসা সেবা মানুষের মৌলিক অধিকার, কিন্তু ভূয়া ভিত্তিহীন সাজানো মামলার অজুহাতে সরকার খালেদা জিয়া’কে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করছে। চিকিৎসার অভাবে দেশনেত্রীর কোন দুর্ঘটনা ঘটলে এর দায়ভার সম্পূর্ণ সরকারকেই বহন করতে হবে।
বিএনপি নেতা আশরফ আলীর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া গণ-অনশন কর্মসূচীতে বক্তব্য রাখেন- বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাদিয়া চৌধুরী মুন্নী, মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়কবৃন্দের মধ্যে হুমায়ুন কবির শাহীন, রেজাউল জাসান কয়েস লোদী, জিয়াউল গনি আরেফিন জিল্লুর, সুদীপ রঞ্জন সেন বাপ্পু, ইমদাদ হোসেন চৌধুরী, রোকসানা বেগম শাহনাজ, নজিবুর রহমান নজিন, সৈয়দ মঈন উদ্দিন সোহেল, সালেহ আহমদ খসরু, সদস্যবৃন্দের মধ্যে আমির হোসেন, আতিকুর রহমান সাবু, মাহব্বু কাদির শাহী, মুকুল আহমদ মোর্শেদ, হুমায়ুন আহমদ মাসুক, নুরুল আলম সিদ্দিকী খালেদ, আফজল উদ্দিন, মতিউল বারী খোর্শেদ, আবুল কালাম, সেয়দ সাফেক মাহবুব। অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সোহেল, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক নিগার সুলতানা ডেইজি, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মাসুম ইবনে রাজ্জাক রুমেল, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সোহেল মাহমুদ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক কামরান হোসেন হেলাল, মহানগর যুবদল সদস্য এমদাদুল হল স্বপন, সাবেক ছাত্রনেতা আবুল হাসিম জাকারিয়া, আব্দুল মুকিত জামি,আব্দুস সালাম টিপু, মহানগর ছাত্রদল সহ-সভাপতি তানভির আহমদ চৌধুরী, যুগ্ম-সম্পাদক আজহার আলী অনিক, সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম প্রমুখ।
সকাল ৯’টা থেকে শুরু হওয়া গণ-অনশন কর্মসূচী শেষে জাতীয়তাবাদী নারী ও শিশু অধিকার ফোরামের সিলট জেলা আহ্বায়ক ডা. শাহনেওয়াজ চৌধুরী মহানগর বিএনপির নেতৃবৃন্দকে পানি পান করানোর মাধ্যমে অনশন কর্মসূচী সমাপ্ত হয়।


EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D