২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২১
আফ্রো-এশিয়া-লাতিন আমেরিকার শোষিত নির্যাতিত মেহনতী মানুষের মুক্তি সংগ্রামে আপোষহীন যোদ্ধা, মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী’র ৪৫’তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত ১৭ নভেম্বর বুধবার সন্ধ্যা ৬ টায় মওলানা ভাসানী ফাউন্ডেশন সিলেটের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
মওলানা ভাসানী ফাউন্ডেশন সিলেটের সহ-সভাপতি ও সিলেট জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এডভোকেট এমাদউল্লাহ শহীদুল ইসলাম শাহিনের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক দিদার ইবনে তাহের লস্করের পরিচালনায় সভায় বক্তারা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আপোষহীন সংগ্রামী জীবনের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং স্মৃতিচারণ করে বলেন, মওলানা ভাসানী সারা জীবন নির্যাতিত বণ্চিত মানুষের অধিকার আদায়ের সংগ্রামে ব্যয় করেছেন। যেখানেই অত্যাচার নির্যাতন চলত সেখানেই তাঁর বজ্রকণ্ঠ শাসক শ্রেণীর ভীত কাঁপিয়ে দিতো।
শাসক শ্রেণীর রক্তচক্ষু উপেক্ষা করে নায্য দাবী আদায়ের মুক্তি সংগ্রামে তিনি কখনোই আপোষ করেননি। ভিনদেশী অপশক্তি এবং তাদের তাবেদার গোষ্ঠির বিরুদ্ধে আমৃত্যু লড়াই সংগ্রাম করে গেছেন এবং তিনিই প্রথম স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা ছিলেন। সাম্রাজ্যবাদ সামন্তবাদের বিরুদ্ধে লড়াইয়ে তাঁকে কেউ হার মানাতে পারেনি। রাজনৈতিক রণকৌশলে তিনি ছিলেন বিচক্ষণ এক যোদ্ধা। জীবনের শেষ সময়ে ফারাক্কা লংমার্চ আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের জনগনের পানির নায্য হিস্যা নিয়ে প্রতিবেশী রাষ্ট্রের প্রভুসুলভ আচরণের বিরুদ্ধে প্রতিবাদের ডাক দিয়েছিলেন। মানুষের অন্ন,বস্ত্র,বাসস্থান,কর্মমূখী শিক্ষা ও নারী শিক্ষার উন্নয়ন সহ সমাজের সকল ক্ষেত্রে অসঙ্গতি দূর করে সমাজে সকলের নায্য আদায় এবং সমতা প্রতিষ্টাই ছিলো তাঁর ব্রত। তাঁর হাত ধরে অনেক কিংবদন্তি রাজনীতিকের সৃষ্টি হলেও তিনি ছিলেন ক্ষমতাবিমূখ। ক্ষমতার মোহ এবং ভোগ বিলাসীতা তাঁকে কখনো আকৃষ্ট করতে পারেনি। মওলানা ভাসানীকে কোন শোষক শাসকই সহ্য করতে পারেনা। ইতিহাস থেকে মওলানা ভাসানীকে মুছে ফেলার নানান অপচেষ্টা অতীতেও হয়েছে এবং এখনো হচ্ছে। বর্তমান সময়ের এই কঠিন মুহূর্তে মওলানা ভাসানীর অভাব প্রতিটি নির্যাতিত নিপিড়িত মানুষ হৃদয় দিয়ে বিনম্র শ্রদ্ধায় অনুভব করে।
বক্তারা আরো বলেন, দূর্নীতি অপশাসন পেশিশক্তি দিয়ে মানুষের মৌলিক অধিকার হরন করে পূঁজিবাদী শাসন ব্যবস্হা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার অন্তরাল। একদিকে দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতিতে জনজীবন বিপর্যস্ত অন্যদিকে শ্রমিক মেহনতী মানুষ প্রতিনিয়ত নায্য অধিকার থেকে বণ্চিত হয়ে মানবেতর জীবন যাপন করছে। কিন্তু একশ্রেণীর শোষকেরা সীমাহীন দূর্নীতির মাধ্যমে প্রতিনিয়ত শোষণ করেই চলছে। মওলানা ভাসানী এই বৈষম্যের বিরুদ্ধেই লড়াই করে গেছেন। নতুন প্রজন্মের কাছে মওলানা ভাসানীর মুক্তি সংগ্রামের চেতনা এবং দেশপ্রেমের আদর্শ ছড়িয়ে দিতে হবে।
সিলেট মোবাইল পাঠাগার হল রুমে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ইকবাল সিদ্দিকী, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মওলানা ভাষানীর দীর্ঘদিনের ঘনিষ্ট সহচর, বিশিষ্ট শিক্ষাবীদ ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খান।
সম্মানিত আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিলেট মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষাবীদ লে. কর্ণেল (অব) এম. আতাউর রহমান পীর, জাতীয় পার্টির কেন্দ্রীয় উপদেষ্টা এডভোকেট গিয়াস উদ্দিন, সিলেট জেলা বারের সিনিয়র আইনজীবি এডভোকেট দেওয়ান মিনহাজ গাজী, ভাসানী ফাউন্ডেশনের সহ-সভাপতি একেএম আহাদুস সামাদ।
বক্তব্য রাখেন জাতীয় ছাত্রদল সিলেট জেলার সাবেক সাধারণ সম্পাদক জমির আহমেদ, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য মাহবুবুর রহমান চৌধুরী, বিশিষ্ট সংগঠক ইন্জিনিয়ার রমাপ্রদ রায়, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সিলেটের সদস্য এডভোকেট রণেন সরকার রণি, জাতীয় ট্রেড ইউনিয়ন সংঘের যুগ্ম-সাধারণ সম্পাদক রমজান আলী পটু, ভাসানী ফাউন্ডেশনের সদস্য কয়েছ আহমদ সাগর, বাসদ সিলেট জেলার সদস্য প্রণব জ্যোতি পাল, ফাউন্ডেশনের সদস্য যুব সংগঠক আমিন তাহমিদ, ফাউন্ডেশনের প্রচার সম্পাদক এডভোকেট মোবারক হোসেন, ড. তুতিউর রহমান, সংগঠক পারভেজ আহমদ,সিলেট জেলা ন্যাপের সাধারণ সম্পাদক ইছমত ইবনে ইসহাক সানজিদ, কামাল আহমদ এবং ডা: মো: আব্দুর রহমান। সবার শুরুতে পবিত্র কোরআন তোলাওয়াত করেন সিলেট স্যোসাল ডেভোলাপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি মো: জাহিদুল হোসেন।
সভায় মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং ভাসানী ফাউন্ডেশনের সভাপতি প্রবীণ আইনজীবি এডভোকেট সৈয়দ আশরাফ হোসেন ও ফাউন্ডেশনের অন্যতম সদস্য রাজনীতিবীদ প্রকৌশলী আশফাক আহমদ সহ সকল অসুস্হ জনদের সুস্হতা কামনা করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D