|
প্রকাশিত: ১২:৪৫ পূর্বাহ্ণ, নভেম্বর ১৮, ২০২১
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা বিএনপি গতকাল সিলেট নগরীর কোর্ট পয়েন্টে লিফলেট বিতরণ করেছে। এ সময় সিলেট জেলা বিএনপি’র আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার বলেন, আজ জ্বালানি তেল, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন বিপর্যস্ত। দেশের সর্বত্র এমন হাহাকারের মধ্যে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করে গণপরিবহনের ভাড়া বাড়িয়ে নতুন করে সংকট তৈরি করছে সরকার। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপি’র স্থানীয় সহ-সম্পাদক শাম্মি আক্তার, সিলেট জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপি’র সদস্য আবুল কাহহের চৌধুরী শামীম, আহ্বায়ক কমিটির সদস্য আশিক উদ্দিন চৌধুরী, ফখরুল ইসলাম ফারুক, মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মঈন উদ্দিন সোহেল, সিলেট মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক নজীবুর রহমান নজীব, সিলেট জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী, প্যানেল মেয়র ও কাউন্সিলর রোকসানা বেগম শাহনাজ, সিলেট জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট হাসান আহমদ পাটুয়ারী রিপন, মাহবুবুল হক চৌধুরী, আবুল কাশেম, শামীম আহমদ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা বিএনপি’র আহ্বায়ক এ কে এম তারেক কালাম, সিলেট জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক মঈনুল হক, সাবেক প্রচার সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার, সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আ ফ ম কামাল, সাবেক সহ-দপ্তর আব্দুল মালেক, বিএনপি নেতা আব্দুল লতিফ খান, সিরাজ উদ্দিন, হেলাল আহমদ, কামরুজ্জামান দিপু, আজির উদ্দিন, সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D