উচ্চ শিক্ষার জন্য বিদেশ গমন উপলক্ষে ডাঃ শাকিল-কে বিদায় সংবর্ধনা

প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২১

উচ্চ শিক্ষার জন্য বিদেশ গমন উপলক্ষে ডাঃ শাকিল-কে বিদায় সংবর্ধনা

সিলেট জেলা ছাত্রদলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সিলেট জেলা সাধারণ সম্পাদক ডা. মোঃ শাকিলুর রহমানের উচ্চ শিক্ষার্থে যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ১৬ নভেম্বর মঙ্গলবার রাতে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে জাতীয়তাবাদী সহকর্মীবৃন্দ।


সিলেট মহানগর বিএনপির সদস্য শামীম মজুমদার এর সভাপতিত্বে ও মহানগর বিএনপি নেতা কামাল হাসান জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক ও সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র, এডভোকেট রোকসানা বেগম শাহনাজ, মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক সালেহ আহমদ খসরু, সদস্য আকতার রশিদ চৌধুরী, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার, কার্ডিফ বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ তোহেল, মহানগর জাসাসের সহ-সভাপতি রফিকুল বারী রোমান।


এইচ. এম জালাল আহমদ এর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খালেদ জোবায়ের, খালেদ আকবর চৌধুরী, ওয়াহিদুল ইসলাম বাবু, মঞ্জুর হোসেন মজনু, সোহেল আহমদ, বাবর আহমদ, এনামুল হক, আব্দুল মুকিত সুমেল, আবু সাইফ মোঃ তায়েফ, ফারুক আহমদ টিপু, আব্দুল রউফ, আব্দুল হাশিম জাকারিয়া, ফজলে এলাহী পাপ্পু, ইফতেখার হোসেন বিপুল, সাকের আহমদ, নাহিদ আহমদ, সোনাহার আলী সোলেহ, ছবুর আহমদ, ওমর ফারুক, বিমল দেবনাথ, মশিউর রহমান পাবেল, সৈয়দ নজরুল ইসলাম, জমজম বাদশা, বদরুল ইসলাম, সেলিম মিয়া, কাওছার হোসেন রকিব, মাজহারুল ইসলাম মোর্শেদ, সিদ্দিকুর রহমান রুহেল, ফয়সল আহমদ, ইমন আহমদ, সোবহান আজাদ, হোসেন খান ইমাদ, মীর সাইদুর রহমান আয়াত, শাহিদুর রহমান বিপ্লব, আকিকুল ইসলাম চৌধুরী জিসান, খালেদুর রহমান সানি, কাওসার আহমদ শিবলু, আলী আহমদ শাকিল, কাওসার আহমদ হৃদয় প্রমুখ। এছাড়াও বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং সিলেটের বিভিন্ন সংবাদমাধ্যম ও ডাঃ মোঃ শাকিলুর রহমানের শুভাকাঙ্খীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


প্রধান অতিথির বক্তব্যে মিফতাহ সিদ্দিকী বলেন, ডাঃ মোঃ শাকিলুর রহমানের মতো দেশের তরুণ প্রজন্মের মেধাবীরা এভাবে বিদেশের মাটিতে নিজেদের যোগ্য প্রমাণ করে দেশের ভাবমূর্তিকে সমুন্নত ও সমুজ্জ্বল করবেন। তিনি বলেন, মেডিকেল আঙিনায় পা দেয়ার সাথে সাথে ডাঃ মোঃ শাকিলুর রহমান শহীদ জিয়ার আদর্শের একজন সূর্য সৈনিক হিসেবে ছাত্রদলে প্রবেশ করেন। দেশে ডাক্তারী বিদ্যার সর্বোচ্চ ডিগ্রী অর্জন করে দেশের বাহিরে গিয়ে উচ্চতর ডিগ্রী নিবেন, এটা আনন্দের ও গৌরবের। আমরা সার্বিক সফলতা কামনা করি। উচ্চ শিক্ষা শেষে তাকে দেশে ফিরে দেশ ও জনগণের সেবা করার আহবান জানান তিনি ।


বিশেষ অতিথি এডভোকেট রোকসানা বেগম শাহনাজ আশাবাদ ব্যক্ত করে বলেন, ধন ধান্যে পুষ্প ভরা এ মা ও মাটিকে হৃদয়ে ধারণ করে ভবিষ্যত সাফল্যের পথে এগিয়ে যাবেন তিনি। তিনি বলেন, বিদেশের মাটিতে গিয়েও নিজ কর্মস্থল ও দলের প্রতি যেন ভালবাসা ও মমত্ববোধ অটুট থাকে।


বিশেষ অতিথির বক্তব্যে সালেহ আহমদ খসরু ডাঃ শাকিল রহমানের সফলতা কামনা করে আশাবাদ ব্যক্ত করে বলেন, ডাঃ শাকিল বিদেশ থেকে আধুনিক শিক্ষায় নিজেকে আরো যোগ্য হিসেবে গড়ে তোলে দেশের আগামী উন্নয়নে অবদান রাখবেন।


সংবর্ধিত অতিথি ডাঃ মোঃ শাকিলুর রহমান আবেগাপ্লুত হয়ে স্মৃতি চারণ করেন। তিনি সকলকে ধন্যবাদ জানান এবং সকলের কাছে দোয়া চান।


সভার শেষের দিকে গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানের এক পর্যায়ে সহকর্মীবৃন্দের পক্ষ থেকে ডাঃ শাকিলকে বিদায়ী সংবর্ধনা স্মারক ও সম্মাননা ক্রেস্ট এবং দলীয় সদস্যদের পক্ষ থেকে ফুলেল শুভেচছা প্রদান করা হয়। অনুষ্ঠান পরবর্তী চা চক্রে সহকর্মী সাংবাদিকবৃন্দ, ডাঃ শাকিলের বন্ধু ও শুভাকাঙ্খীগণ অংশ গ্রহণ করেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট