|
প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২১
সাহেদ আহমদ : দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়ন (ডি.ইউ.) আইডিয়াল কলেজ এর ক্যম্পাস উদ্বোধন ও উপদেষ্টা পরিষদের মতবিনিময় সভা কলেজ অডিটোরিয়ামে ৬ নভেম্বর ২০২১ইং অনুষ্ঠিত হয়।
দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ.এম. খলিলের সভাপতিত্বে ও কলেজ অধ্যক্ষ আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতে ক্বোরআন তেলাওয়াত করেন লিডিং ইউনিভার্সিটির ছাত্র সুহেল আহমদ।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান। তিনি বলেন, দাউদপুর ইউনিয়নের দেশের এবং প্রবাসীদের এই মহৎকর্ম অত্যন্ত প্রশংসনীয়। কলেজের সাথে সম্পৃক্ত সবাই সমাজের সুচিন্তাশীল ব্যাক্তিত্ব। তিনি আশা ব্যক্ত করেন সকলের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি সুশিক্ষার বাতিঘর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনির অবস্থান থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মাহমুদুর রশীদ মসরুর, ভাদেশ্বর মহিলা কলেজের সহকারী অধ্যাপক হাফিজ মাওলানা আব্দুল মুহিত, কলেজের ভাইস প্রিন্সিপাল সহকারী অধ্যাপক এম.এ মালেক, বিশিষ্ট রাজনৈতিক ব্যাক্তিত্ব খিজির খান, গণদাবী পরিষদ গোলাপগঞ্জ শাখার সভাপতি ডাঃ হাবিবুর রহমান, রাখালগঞ্জ কে.সি. উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা মওছুফুল করিম, দাউদপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক আতিকুল হক আতিক, বিশিষ্ট সালিশি ব্যক্তিত্ব ইকবাল হোসেন, রেঙ্গা আশুগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এডভোকেট মাওলানা আশরাফ আলী, সিকন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাওলানা ফয়জুর রহমান নোমানী, এডভোকেট সিরাজুল ইসলাম, এডভোকেট আলী আহমদ, চৌধুরীবাজার বণিক সমিতির সেক্রেটারি সামছুল হক মসুদ, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ইমরান, দাউদপুর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি পারভেজ আহমদ, রোটারিয়ান আরিফ আহমদ চৌধুরী, কলেজের দাতা সদস্য আফ্রিকা প্রবাসী আমিমুল এহসান, বদরুজ্জামান কাবুল, ফখর উদ্দিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এসিসট্যান্ট হেডমাষ্টার মানিক আহমদ, অধ্যক্ষ নজরুল ইসলাম কয়েছ, মাস্টার ফারুক আহমদ, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি সাংবাদিক জাকারিয়া তালুকদার, মেম্বার আশিকুর রহমান (টিপু), আলাউদ্দিন আলাল (মেম্বার), সার্জেন্ট কামাল আহমদ, ব্যবসায়ী এমরান আহমদ, নূরউদ্দিন, মিফতাহুজ্জামান প্রমুখ সহ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে শিক্ষানুরাগী ও সমাজহিতৈষী ব্যাক্তিবর্গ।
পরে অতিথিদের ফিতা কাটা ও দোয়ার মাধ্যমে কলেজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D