হলি ভিউ মা ও শিশু ক্লিনিকের ফ্রি ব্লাড গ্রুপিং ও স্বাস্থ্যসচেতনতামূলক ক্যাম্পেইন

প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২১

হলি ভিউ মা ও শিশু ক্লিনিকের ফ্রি ব্লাড গ্রুপিং ও স্বাস্থ্যসচেতনতামূলক ক্যাম্পেইন

সাহেদ আহমদ : হলি ভিউ মা ও শিশু ক্লিনিকের উদ্যোগে মোহাম্মদ আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয়ে ফ্রি—ব্লাড গ্রুপিং ও স্বাস্থ্যসচেতনতামূলক ক্যাম্পেইন গতকাল শনিবার সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠিত হয়। মোহাম্মদ আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ¦ মোহাম্মদ আব্দুল আহাদ এর সভাপতিত্বে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আনোয়ারুল হকের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের স্বাস্থ্য বিভাগের সাবেক পরিচালক ডা. মামুন পারভেজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হলি ভিউ মা ও শিশু ক্লিনিকের চেয়ারম্যান মাওলানা রওনক আহমদ, ব্যবস্থাপনা পরিচালক মাওলানা আব্দুল্লা আল হাদি, পরিচালক হামিদুর রহমান খসরু। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুস সালাম, উপস্থিত ছিলেন, প্যাথলজিস্ট হামিদ আহমদ, ডা. শারমিন সুলতানা, ডা. পারভীন সুলতানা, সিনির প্যারামেডিকস রীতা চক্রবর্তী, দৈনিক আজকালের খবরের সিলেট ব্যুরো ফটো সাংবাদিক এম. সারওয়ার হোসেন সৌরভ, শিক্ষক— শফিকুল ইসলাম, নজির উদ্দিন, আসাদুল হক, ফারুক মিয়া প্রমুখ।



সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট