হবিগঞ্জে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৭:২১ পূর্বাহ্ণ, নভেম্বর ৫, ২০২১

হবিগঞ্জে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শুক্রবার (৫ নভেম্বর) সকালে হবিগঞ্জের চুনারুঘাটের নরপতি গ্রাম থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন-চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের আবুল মিয়ার ছেলে আব্দুর রউপ (৩০) এবং তার স্ত্রী আলেয়া খাতুন (২৫)।

বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত চম্পক দাস জানান, রাতে ওই দম্পতি তার দুই ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়েন। এক ছেলের বয়স ১০ ও অপরজনের বয়স ৬ বছর। সকালে মা-বাবার মরদেহ ঘরের তীরের সাথে ঝুঁলতে দেখে চিৎকার করতে শুরু করে। পরে প্রতিবেশিরা এসে ঘটনা দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে হবিগঞ্জ থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্ট্রিকেশন (পিবিআই) ঘটনাস্থলে পৌঁছে ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করে। ওসি আরও জানান, তারা হত্যার স্বীকার হয়েছে নাকি আত্মহত্যা করেছে সেটি এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে শিগগিরই এর রহস্য জানা যাবে। এর জন্য পুলিশ ও পিবিআই এক সাথে কাজ করছে।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট