২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৫ পূর্বাহ্ণ, নভেম্বর ৩, ২০২১
জালালাবাদ গ্যাসের উচ্চ চাপ বিশিষ্ট গ্যাস পাইপ লাইনের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রমে চতুর্থ দিনে সীমানা প্রাচীর, বাড়ী, দোকান কোঠাসহ প্রায় ৪০টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গ্যাস কর্তৃপক্ষের অনুরোধে সিলেট সিটি কর্পোরেশন এই অভিযান পরিচালনা করছে। উদ্ধারকৃত ভূমিতে সিটি কর্পোরেশন দৃষ্টিনন্দন ওয়াকওয়ে করার চিন্তা করছে।
জালালাবাদ গ্যাসের নবাগত এমডি প্রকৌশলী শোয়েব আহমদ মতিনের অনুরোধে গত ৩১ অক্টোবর থেকে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে জালালাবাদ গ্যাসের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে সিসিক এ উচ্ছেদ অভিযান শুরু করে। নগরীর আখালিয়া, নোয়াপাড়া ও কালীবাড়ী, করেরপাড়ায় ৩দিনের অভিযানে প্রায় ৪ কিমি: পাইপ লাইনের ভ‚মি অবৈধ দখলমুক্ত হয়। এতে সীমানা প্রাচীর, বাড়ী, দোকান কোঠাসহ প্রায় ৪০টি বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়। এই এলাকায় অভিযানের প‚র্বে অনেকে নিজ উদ্যোগে বিভিন্ন স্থাপনা ভেংগে ফেলেন। উচ্ছেদ অভিযান কার্যক্রম পরিদর্শন করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, জালালাবাদ গ্যাসের এমডি প্রকৌশলী শোয়েব আহমদ মতিন।
দেবপুর-কুমারগাঁও উচ্চ চাপ বিশিষ্ট ৪০০ কিঃ মিঃ গ্যাস পাইপ লাইনের পাশাপাশি আবাসিক এলাকায় জালালাবাদ গ্যাসের অধিগ্রহনকৃত কয়েক শতক ভ‚মি রয়েছে । জালালাবাদ গ্যাসের অধিগ্রহনকৃত ভ‚মির প্রায় ৩০ কিমি: পাইপলাইনের উপর অবৈধভাবে সীমানা প্রাচীর, বাড়ী, দোকান কোঠাসহ বিভিন্ন স্থাপনা ছিল । এইসব অবৈধ স্থাপনা উচ্ছেদের লক্ষ্যে গত ১৬ মার্চ, ২৬ আগষ্ট ও ১৫ই সেপ্টেম্বর ৩দফা উচ্ছেদ অভিযান পরিচালনার মাধ্যমে প্রায় ২০ কিমি: পাইপ লাইনের ভ‚মি অবৈধ দখলমুক্ত করা হয়।
জালালাবাদ গ্যাসের অধিগ্রহণকৃত ভ‚মিতে বসতবাড়ী উচ্ছেদ সংক্রান্ত ট্রাক্সফোর্স কমিটির সদস্য সচিব ডিজিএম আমিরুল ইসলাম বলেন, গ্যাস নিরাপত্তা আইনে রয়েছে উচ্চ চাপ বিশিষ্ট গ্যাস পাইপলাইনের উভয় পাশে ন‚ন্যতম ১০ ফুট করে মোট ২০ ফুটের মধ্যে কোন ধরণের স্থাপনা নির্মাণ করা বিধি বর্হিভ‚ত। এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে এবং আগামীতে দক্ষিন সুরমা এলাকায় অভিযান পরিচালিত হবে। আমাদের এ অভিযানের প‚র্বে বছরখানেক সময় ধরে কয়েকবার তাদেরকে নোটিশ দেয়া হয় । পাশাপাশি মৌখিকভাবে অবগত করা হলেও তারা তা আমলে নেননি।
উদ্ধার অভিযানে উপস্থিত ছিলেন- জালালাবাদ গ্যাসের অধিগ্রহণকৃত ভ‚মিতে বসতবাড়ী উচ্ছেদ সংক্রান্ত ট্রাক্সফোর্স কমিটির সদস্য সচিব ডিজিএম আমিরুল ইসলাম, ডিজিএম বিপ্লব বিশ^াস, কমিটির সদস্য ব্যবস্থাপক চন্দন কুমার কুন্ড, ব্যবস্থাপক ফজলুল হক, উপ- ব্যবস্থাপক মোনায়েম সরকার, সহকারী ব্যবস্থাপক সুহেদুর রহমান, রেজাউর রহমান, শহীদুল ইসলাম প্রমূখ ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D