২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২১
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’সহ দলের অসুস্থ সব নেতাকর্মীর রোগমুক্তি কামনায় দেশব্যাপী দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ অক্টোবর) জুম-আ’র নামাজের পর সিলেট মহানগর বিএনপির ২৭টি ওয়ার্ডের বিভিন্ন এলাকার মসজিদে এই দোয়ার আয়োজন করা হয়।
সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী জানান, দলীয় চেয়ারপারসনের রোগমুক্তি কামনায় সারাদেশের ধারাবাহিকতায় শুক্রবার বাদ জুম-আ সিলেট মহানগর বিএনপির আওতাধীন ২৭টি ওয়ার্ডের জামে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি ১৫ অক্টোবরের দোয়া মাহফিল সফল করার জন্য ওয়ার্ডবাসী, দলের সাহসী নেতাকর্মী এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকী ও সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D