২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫১ পূর্বাহ্ণ, অক্টোবর ১২, ২০২১
অপরাধ প্রবণতা রোধে সুনামগঞ্জ শহরের ২৭টি গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা পুলিশের উদ্যোগে বেলা ১১টায় সুনামগঞ্জ সদর মডেল থানা প্রঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএম।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়াটার) পারভেজ আলম চৌধুরী, জেলা গোয়েন্দা পুলিশ (ডিএসবি)’র ওসি আনেয়ার হোসেন মৃধা, সদর মডেল থানার ওসি মুহাম্মদ সহিদুর রহমান প্রমুখ।
মতবিনিময় সভায় পুলিশ সুপার মিজানুর রহমান জানানন, শহরে ২৭টি গুরুত্বপূর্ণ স্থানে ১৬৪টি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ফলে মাদক, চুরি, ডাকাতি, ইভটিজিংসহ নানা ধরণের অপরাধ প্রবণতা অনেকটা নিয়ন্ত্রণে আসবে। এছাড়াও অপরাধী শনাক্তেও পুলিশের পক্ষে সহজ হবে।
মতবিনিময় সভায় পুলিশ সুপার মিজানুর রহমান সুনামগঞ্জকে অপরাধমুক্ত ও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকসহ সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
আলোচনা সভা শেষে সুনামগঞ্জ সদর মডেল থানার ডিউটি অফিসারের কক্ষে সিসি ক্যামেরার নিয়ন্ত্রণ কক্ষ হিসেবে ঘোষণা করেন এবং শহরে সিসি ক্যামেরা স্থাপনের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পুলিশ সুপার।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D