২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫২ পূর্বাহ্ণ, অক্টোবর ১১, ২০২১
আন্ত:সিটি কর্পোরেশনের মধ্যে সেবা প্রদান ও নগর উন্নয়নের অভিজ্ঞতা বিনিময়ের মধ্যদিয়ে নাগরিকদের দোরগোড়ায় সেবা ও টেকসই উন্নয়ন করা সম্ভব। বিশেষ করে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় দীর্ঘ মেয়াদী প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে বলে অভিমত ব্যক্ত করেছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী।
রবিবার (১০ অক্টেবর ২০২১ খ্রি.) দুপুরে নগর ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) কাউন্সিলরদের একটি প্রতিনিধি দলের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিসিক মেয়র এই দুই সিটির মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সর্ম্পক ধরে রাখতে উদ্ভাবনী প্রকল্প সমূহ নিয়ে কাউন্সিলর ও কর্মকর্তাদের অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন।
সিসিকের জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ’র সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য স্বাগত বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ মোহাম্মদ তৌফিক বকস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী সিটি কর্পোরেশনের কাউন্সলর ও প্যানেল মেয়র-১ শরিফুল ইসলাম বাবু, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সরকারের অতিরিক্ত সচিব বিধায়ক রায় চৌধরী, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের ২৬ জন কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর, সিসিক কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, কাউন্সিলর মোস্তাক আহমদ, কাউন্সিলর ইলিয়াছুর রহমান, কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, সংরক্ষিত কাউন্সিলর নাজনীন আক্তার কণা, সংরক্ষিত কাউন্সিলর শাহানা বেগম শানু, সংরক্ষিত কাউন্সিলর মাসুদা সুলতানা, নির্বাহী প্রকৌশলী রুহুল আলম, সহকারী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্য্য, সহকারী প্রকৌশলী জয়দেব বিশ্বাস প্রমুখ।
সভায় রাজশাহী সিটি কর্পোরেশেনের মেয়র এ্ এইচ এম খায়রুজ্জামান লিটনের পক্ষ থেকে সিলেট সিটি কর্পেোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেন রাজশাহী সিটি কর্পোরেশেনের কাউন্সিলরবৃন্দ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D