২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৯ পূর্বাহ্ণ, অক্টোবর ১০, ২০২১
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আইন বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালাম এর ভাতিজির বিয়ে উপলক্ষে জাতীয়তাবাদী পরিবারের এক মিলন মেলায় পরিনত হয়। শুক্রবার রাতে দক্ষিণ সুরমার কুশিয়ারা কনভেনশন হলে ব্যারিস্টার এম এ সালামের বাতিজির বিয়ের আয়োজন করা হয়। বিয়েতে কেন্দ্রীয় বিএনপি, যুবদল, জেলা ও মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, ড. এনামুল হক, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি কলিম উদ্দীন মিলন, মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি নাছের রহমান, বিএনপির কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় বিএনপি সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামিম, যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নিরব, যুবদলের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি মুর্তাজুল করিম বাদরু, সহ সভাপতি শহীদুল্লাহ্ তালুকদার, জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীদার, নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান, ফয়সল চৌধুরী, ডাব’র সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি ডাঃ শামীমুর রহমান, মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি, সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফালাকুজ্জামান চৌধুরী জগলু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সভাপতি ফরহাদ চৌধুরী শামিম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হাসান শাহীন, মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল, কেন্দ্রীয় যুবদলের সিলেট বিভাগীয় টিমের সদস্য দিপু সরকার, দুলাল আহমদ, আনসার উদ্দীন, সোহেল রানা, সিলেট জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান, জেলা যুবদলের আহবায়ক সিদ্দীকুর রহমান পাপলু, মহানগর যুবদলের আহবায়ক নজিবুর রহমান নজিব, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ, মহানগর যুবদলের সদস্য সচিব শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, প্রমুখ। বিয়ে উপলক্ষে বিএনপি পরিবারের মিলন মেলায় দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D