২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২০ পূর্বাহ্ণ, অক্টোবর ৭, ২০২১
সিলেটের কানাইঘাট উপজেলার দিঘীরপাড় পূর্ব ইউপির দর্পনগর মাঝেরচটি গ্রামের বাসিন্দা, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী সড়কের বাজার সুরতুননেছা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ভ‚মিদাতা সেলিম চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে সন্তান সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে মারা যান। গত মঙ্গলবার ২টা ৩০মিনিটের সময় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
বুধবার বিকেল ২টার সময় দর্পনগর পূর্ব গ্রামে তার নিজবাড়ীতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় কানাইঘাট সহ পাশর্^বর্তী জকিগঞ্জ উপজেলা থেকে হাজারো মানুষ অংশগ্রহণ করেন। জানাজা পূর্ববর্তী সময়ে তার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, ইসলামী চিন্তাবিদ ও লেখক গাছবাড়ী জামিউল উলূম কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ বশির উদ্দিন আহমেদ চৌধুরী, মাওলানা মামুনুর রশিদ কাসেমী, অধ্যক্ষ মাওলানা আব্দুস সমি, অধ্যক্ষ ময়নুল হক, অধ্যাপক আমিনুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় কমিটির ঋণ ও ক্ষুদ্র বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, কানাইঘাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি মামুন রশিদ মামুন, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল তাফাদার, কানাইঘাট সদর ইউপি চেয়ারম্যান মামুন রশিদ, সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ভিপি মাহবুবুল হক চৌধুরী, লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি চেয়ার্যান ডাঃ ফয়াজ আহমদ, দিঘীরপাড় পূর্ব ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, ফখরুল ইসলাম চৌধুরী, অধ্যক্ষ আব্দুর রহিম প্রমুখ। সেলিম উদ্দিন চৌধুরী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব আবুল হারিছ চৌধুরীর ছোট ভাই।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D